এটিএম সেবার ফি বাড়ছে

আপডেট : ১৯ অক্টোবর ২০২১, ১০:৪১ এএম

ব্যাংকের এটিএম (অটোমেটেড টেলার মেশিন) সেবার ফি বাড়ানো হয়েছে। বিশেষ করে এক ব্যাংকের গ্রাহক অন্য ব্যাংকের এটিএম সেবা গ্রহণের ক্ষেত্রে এই বাড়তি ফি দিতে হবে। নিজ ব্যাংকের এটিএম সেবা গ্রহণের ক্ষেত্রে বাড়তি ফি দিতে হবে না। সেক্ষেত্রে ফি আগের মতোই বহাল থাকবে।

এ বিষয়ে সোমবার (১৮ অক্টোবর) বাংলাদেশ ব্যাংক থেকে একটি সার্কুলার জারি করা হয়েছে। সেটি বাণিজ্যিক ব্যাংক, মোবাইল ব্যাংকিং সেবাদানকারী প্রতিষ্ঠান, পেমেন্ট সার্ভিস প্রোভাইডার ও পেমেন্ট সিস্টেমস অপারেটর প্রতিষ্ঠানগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে। বর্ধিত ফি আজ মঙ্গলবার (১৯ অক্টোবর) থেকেই কার্যকর হবে। তবে ব্যাংকগুলো তাদের সক্ষমতা অনুযায়ী এই ফি আদায় করবে। এটিএম সেবা থেকে নগদ অর্থ উত্তোলন ও নগদ অর্থ জমা দেওয়ার ক্ষেত্রে ফি বাড়ানো হয়েছে। অন্যান্য সেবার ক্ষেত্রে আগের ফি অপরিবর্তিত রয়েছে।

নতুন নিয়ম অনুযায়ী এক ব্যাংকের গ্রাহক অন্য ব্যাংকের এটিএম বুথ থেকে নগদ টাকা তুললে প্রতি লেনদেনের জন্য সর্বোচ্চ ২০ টাকা ফি নিতে পারবে। আগে এই ফি ছিল ১৫ টাকা। নগদ অর্থ জমার ক্ষেত্রে প্রতি লেনদেনে এখন সর্বোচ্চ ২০ টাকা ফি নিতে পারবে। আগে এই ফি ছিল ১৫ টাকা। এই দুই ধরনের সেবার ক্ষেত্রে ফি ৫ টাকা করে বাড়ানো হয়েছে। তবে কোনো ব্যাংক ইচ্ছে করলে এর চেয়ে কম ফি নিতে পারবে। এতে কোনো বাধা নেই।

এর বাইরে এটিএম থেকে গ্রাহকের হিসাবের জমা টাকার ব্যালেন্স বা স্থিতি জানতে সর্বোচ্চ ৫ টাকা, মিনি স্টেটমেন্ট বা ছোট হিসাব বিবরণী নিতে ৫ টাকা, তহবিল স্থানান্তরের জন্য ১০ টাকা ফি আদায় করা যাবে। তবে নগদ লেনদেনের ক্ষেত্রে কার্ড ইস্যুকারী ব্যাংক সর্বোচ্চ ১৫ টাকা আদায় করতে পারবে। দেশের ভেতরে পস বা পয়েন্ট অব সেল ব্যবহার করে নগদ অর্থ উত্তোলন করলে প্রতি লেনদেনে সর্বোচ্চ ২০ টাকা ফি আদায় করা যাবে। ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করে অর্থ স্থানান্তর করলে প্রতি লেনদেনে সর্বোচ্চ ১০ টাকা ফি আদায় করা যাবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।


একাত্তর/এআর

দেশের একক বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে ‘ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ’ গঠনের লক্ষ্যে ইনভেস্ট বাংলাদেশ বিল-২০২৬ জাতীয় সংসদে পাস হয়েছে।
দেশের বাজারে স্বর্ণালঙ্কারের দাম কমানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণালঙ্কারের দাম দুই হাজার ১৫৮ টাকা কমিয়ে এতে ভ্যাটসহ দুই লাখ ১৯ হাজার ৮০৮ টাকা...
দেশের বৈদেশিক মুদ্রার (ফরেক্স) মোট বা গ্রস রিজার্ভ ৩৬ দশমিক ৫৫ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে।
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে নতুন করে ঋণ নেওয়ার জন্য আনুষ্ঠানিক আলোচনা শুরু করেছে সরকার। সোমবার (১৩ জুলাই) ঢাকায় সফররত আইএমএফ প্রতিনিধিদলের সঙ্গে এক বৈঠক শেষে অর্থমন্ত্রী...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর