সাম্প্রদায়িক সহিংসতায় এখন পর্যন্ত গ্রেপ্তার ৫৮৪

আপডেট : ২৩ অক্টোবর ২০২১, ০১:০৯ পিএম

কুমিল্লার একটি মণ্ডপে পবিত্র কোরআন রাখার ঘটনাকে কেন্দ্র করে দেশব্যাপী সনাতন সম্প্রদায়ের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে, ২০ হাজার ছয়শ' ১৯ জনকে অভিযুক্ত করে মোট ১০২ টি মামলা দায়ের হয়েছে। এদের মধ্যে ৫৮৪ জনকে এ পর্যন্ত গ্রেপ্তার করেছে আইন-শৃংঙ্খলা বাহিনী। 

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, ৩৭টি জেলা ও তিনটি মহানগরীতে মোট ১১৭ প্লাটুন আধা-সামরিক বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যদের মোতায়েন করা হয়েছে। পুলিশ র‌্যাপিড অ্যাকশন ব্যাটলিয়ন (র‌্যাব) এবং সাদা পোশাকে আইন-শৃংঙ্খলা বাহিনী চব্বিশ ঘন্টা টহল দিচ্ছে। খবর বাংলাদেশ সংবাদ সংস্থা'র। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার ঘোষণা করেন, সহিংসতায় ক্ষতিগ্রস্তদের জন্য ঘর তৈরি করে দেওয়া হবে। গণভবনে এক অনুষ্ঠানে তিনি বলেন, 'ইতোমধ্যে এ ব্যাপারে পদক্ষেপ নেওয়া হয়েছে।' 

রংপুরের পীরগঞ্জ মাঝি পাড়ার সাম্প্রদায়িক হামলা খুবই পরিকল্পিত। এলাকা ঘুরে দেখার পর এমন মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী। 

image


স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার জন্য দায়ীদের বিরুদ্ধে সরকার 'জিরো টলারেন্স' নীতি ঘোষণা করেছে।

পুলিশ সদর দপ্তর জানিয়েছে, স্যোশাল মিডিয়া এবং অনলাইন মিডিয়াগুলো নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে, এবং বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপকসহ দুই ডজনেরও বেশী লোককে গুজব ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। 

স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয় ইউনিয়ন পরিষদ, উপজেলা, পৌরসভা, জেলা পরিষদ এবং সিটি কর্পোরেশনসহ সকল জনপ্রধিনিধিদের সতর্ক থাকতে এবং নিজ নিজ এলাকায় শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে যথাযথ ভূমিকা পালনের জন্য নির্দেশনা জারি করেছে এবং এ লক্ষ্যে রোববার ভার্চুয়াল বৈঠক করবে মন্ত্রনালয়।

আরও পড়ুন: সিরিয়ায় মার্কিন ড্রোন হামলায় আল-কায়েদা নেতা নিহত

উল্লেখ্য, গত ১৩ অক্টোবর কুমিল্লার নানুয়াদিঘীর পাড়ে একটি অস্থায়ী পূজামণ্ডপে কোরআন রাখার ঘটনাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন জেলায় সনাতন সম্প্রদায়ের ওপর হামলা, তাদের বাড়ি-দোকান ভাঙচুর, নারী নির্যাতন ও হত্যার মতো ঘটনা ঘটে। এরইমধ্যে এই ঘটনার মূল হোতা অভিযুক্ত ইকবাল হোসেন ধরা পড়েছেন।


একাত্তর/আরবিএস  

সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে আওয়ামী লীগের সম্প্রীতি সমাবেশ কর্মসূচি শুরু হয়েছে। মঙ্গলবার (১৯ অক্টোবর) সকাল সোয়া ১১টায় রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) বাংলাদেশ অফিসের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার।
ঈদের ছুটি শেষ হওয়ার পর বেশ কিছুদিন পেরিয়ে গেলেও রাজধানীতে কর্মমুখী মানুষের ফেরার ধারা এখনও অব্যাহত রয়েছে। নাড়ির টানে বাড়ি যাওয়া মানুষ চিরচেনা ব্যস্ত নগরজীবনে ফিরতে শুরু করায় ঢাকাও ধীরে ধীরে তার...
বিশ্বকাপের সোনালী ট্রফিটা ছুঁয়ে দেখার জন্য কতটা মরিয়া পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল, তা মাঠের খেলা শুরু হওয়ার আগেই স্পষ্ট হয়ে গেল। আমেরিকার বিলাসবহুল কোনো রিসোর্টে ফুটবলাররা যাতে প্রমোদ...
বিশ্বকাপের ট্রফি ধরে রাখার মিশন শুরু হওয়ার আগেই আর্জেন্টিনা শিবিরে মহাচিন্তার ভাঁজ! যুক্তরাষ্ট্রে দলটির প্রথম প্রাক-টুর্নামেন্ট অনুশীলন সেশনে বাকি সতীর্থদের সাথে নয়, বরং সম্পূর্ণ একা একা অনুশীলন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর