সাম্প্রদায়িক হামলার ইন্ধনদাতাদের পরিচয় জানা গেছে

আপডেট : ২৬ অক্টোবর ২০২১, ০৮:৩৯ পিএম

দেশে সাম্প্রদায়িক হামলার সাথে একটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা জড়িত বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দুই একদিনের মধ্যেই তাদের নাম পরিচয় প্রকাশ্যে আনা হবে বলেও আশ্বস্ত করেছেন তিনি। 

মঙ্গলবার দুপুরে, সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) এক সংলাপে তিনি এসব কথা জানান। 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কুমিল্লায় পূজামণ্ডপে কোরআন রাখাকে কেন্দ্র করে সহিংসতায় এখন পর্যন্ত ১০টি মামলা হয়েছে। রংপুর ও নোয়াখালীর ঘটনায় গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা ইন্ধনদাতাদের নাম জানিয়েছে। ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে তারা সেসব নাম জানিয়েছে। 

আরও পড়ুন: আওয়ামী লীগের ক্ষমতায় থাকার অধিকার নেই: ফখরুল

তিনি আরো বলেন, ‘আমরা শতভাগ নিশ্চিত হয়ে তাদের নাম আপনাদের সামনে প্রকাশ করবো। সেখানে বিএনপি-জামায়াত আছে কি না সেটা এখনই বলতে চাচ্ছি না। আমরা নিশ্চিত হয়েই জানাতে চাই। গ্রেপ্তারদের জবানবন্দি নেয়া হচ্ছে, শিগগির ইন্ধনদাতাদের নাম জানানো হবে’।

হিন্দু-মুসলিম, বৌদ্ধ-খ্রিষ্টান সবাই যার যার ধর্ম পালন করে আসছে উল্লেখ করে আসাদুজ্জামান খান কামাল বলেন, তারপরও পূজামণ্ডপে সহিংসতা হচ্ছে। পূজামণ্ডপে কে বা কারা কোরআন শরিফ রেখে একটা বিব্রতকর পরিস্থিতি তৈরি করেছে’।

তিনি জানান, কুমিল্লার ঘটনাকে চ্যালেঞ্জ হিসাবে নিয়ে পুলিশের সব ধরনের টিম সেখানে পাঠানো হয়েছে। সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে। সেখানেই পরিস্কার দেখা গেছে কিভাবে কোরআন পাওয়া গেছে এবং তারপর সেটি মণ্ডপে রেখে আসা হয়েছে। 

মন্ত্রী আরও বলেন, এই সহিংসতা সুপরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করতে, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার জন্য করেছে একটি মহল। এই ঘটনায় গ্রেফতারদের ১৬৪ ধারায় জবানবন্দি নেওয়া হয়েছে, এতে অনেকের নাম জানা গেছে। খুব শিগগির কারা এসব ঘটিয়েছে তা উদঘাটন করা সম্ভব হবে বলে জানান তিনি।

এ সময় তিনি আরো বলেন, বিএনপি সব সময় বিশৃঙ্খল পরিস্থিতি তৈরির চেষ্টা করে। পুলিশ বাধা দিলেই বিএনপি বিশৃঙ্খলা ঘটায়। সরকার কোন বিশৃঙ্খলা মেনে নিবে না। 


একাত্তর/এআর

২০২৭ সালের জন্য নতুন তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজ রাখা হয়েছে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে হজের চূড়ান্ত...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
২০২৭ সালের জন্য নতুন তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজ রাখা হয়েছে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে হজের চূড়ান্ত...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর