টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরের ১৮তম ম্যাচে টসে জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিংয়ে পাঠিয়েছে দক্ষিণ আফ্রিকা।
মঙ্গলবার (২৬ অক্টোবর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিকেল চারটায় মুখোমুখি হয় দক্ষিণ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজ।
সর্বশেষ খবর অনুযায়ী ওয়েস্ট ইন্ডিজ ছয় ওভারে বিনা উইকেটে ৪৩ রান সংগ্রহ করেছে। দুই ওপেনার এভিন লেউইস ও লেনডল সিমন্স এর ব্যাটে ভর করে এগিয়ে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। তিনটি চার ও তিনটি ছক্কায় লেউইসের সংগ্রহ ২৫ বলে ৩৬ এবং সিমন্সের সংগ্রহ ১৭ বলে ৭।
এর আগে টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে দুই দলই পরাজিত হয়েছে। দক্ষিণ আফ্রিকা নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে আর দুইবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন উইন্ডিজ ইংল্যান্ডের কাছে হেরে গেছে।
.png)
ওয়েস্ট ইন্ডিজ একাদশ:
লেন্ডন সিমন্স, এভিন লুইস, ক্রিস গেইল, সিমরন হিতমায়ার, নিকোলাস পুরান, কায়রন পোলার্ড (অধিনায়ক), আন্দ্রে রাসেল, ডুয়াইন ব্রাভো, আকিল হোসেন, হাইডেন ওয়ালস ও রবি রামপাল।
দক্ষিণ আফ্রিকা একাদশ:
টিম্বা বাভুমা (অধিনায়ক), রেজা হেনরিক্স, রিশি ভেন দার ডুসেন, এইডেন মার্কওরাম, ডেভিড মিলার, হেনরি ক্লেসেন, ডুয়াইন পিটোরিয়াস, কাগিসো রাবাদা, কেশভ মহারাজ, এনরিচ নর্টজে ও তাবরিস শামসি।
একাত্তর/আরএইচ
