পাটুরিয়া ঘাটে ফেরিডুবি

আপডেট : ২৭ অক্টোবর ২০২১, ০৩:৪৮ পিএম

মানিকগঞ্জের পাটুরিয়ার পাঁচ নম্বর ঘাটে ভিড়তে গিয়ে একপাশ কাত হয়ে ডুবে গেছে ফেরি আমানত শাহ। এতে পণ্যবাহী ট্রাক ও ছোট গাড়িসহ ১৯টি যানবাহন নদীতে পড়ে গেছে। 

বুধবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে। খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল সকাল ৯টা ৫৪ মিনিট নাগাদ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। সেইসাথে ঘটনাস্থলে পৌঁছেছে বিআইডব্লিউটিসি'র উদ্ধারকারী জাহাজ হামজা। 

এ ঘটনায় এখনো হতাহতের কোন খবর পাওয়া যায়নি। ফেরি ডুবে যাওয়ার খবরটি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসির আরিচা সেক্টরের এজিএম নাসির হোসেন। 

রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট থেকে যানবাহন নিয়ে সকালে নদী পার হয়ে পাটুরিয়ায় পৌঁছানোর পরপরই ফেরিটি দুর্ঘটনায় পড়ে বলে বিআইডব্লিউটিসির জনসংযোগ কর্মকর্তা নজরুল ইসলাম মিশা জানান। দুটি ট্রাক ও যাত্রীরা নামার পর ফেরিটি কাত হয়ে ডুবে যায় বলে নিশ্চিত করেছেন তিনি।

কীভাবে ফেরিটি ডুবে গেল- সে বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে ওই ফেরির কয়েকজন যাত্রীর দাবী ঘাটের কাছাকাছি পৌঁছানোর পরপরই ফেরিতে পানি উঠতে শুরু করে। ঘাটে ভেড়ার পর ফেরি কাত হয়ে ডুবতে শুরু করে।

শিবালয় থানার ওসি ফিরোজ কবির জানান, ফেরির নিচে যে ডাম্প (ফাঁকা অংশ) থাকে, সেখানে ফুটো হয়ে পানি ঢোকায় নৌযানটি উল্টো গিয়েছে বলে তারা ধারণা করছেন। তবে হতাহতের কোনো খবর তারা এখন পর্যন্ত পাওয়া যায়নি।

দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি হবে বলে জানিয়েছেন মানিকগঞ্জের জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ। তিনি বলেন, আমাদের প্রথম কাজ হচ্ছে ভেতরে যদি কোনো লোক থাকে তাদের উদ্ধার করা। আমরা সেই কাজটি করছি।

একাত্তর/এসজে/এআর

চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
হবিগঞ্জে ‘আর্জেন্টিনা বনাম ব্রাজিলের’ প্রীতি ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের নারী ও পুরুষসহ অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর