মোবাইল গেমস নিয়ে বিরোধে সহপাঠীকে হত্যার চেষ্টা

আপডেট : ২৯ অক্টোবর ২০২১, ০৩:৪৬ পিএম

সিরাজগঞ্জের তাড়াশে মোবাইলে গেমস খেলাকে কেন্দ্র করে বিরোধের ঘটনায় শাহরিয়ার ইসলাম সৌরভ (১৬) নামের এক মাদ্রাসা ছাত্রকে গলা কেটে হত্যা করার চেষ্টা করেছে তারই তিন সহপাঠী।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) রাত সাড়ে ১০ টার দিকে তাড়াশ উপজেলার বারুহাঁস ইউনিয়নের দিঘরিয়া দারুল উলুম ইসলাহুল মুসলিমিন কওমী মাদ্রাসায় এ ঘটনা ঘটে।

হত্যা চেষ্টার পর ওই রাতেই গুরুতর আহত অবস্থায় শাহরিয়ারকে উদ্ধার করে প্রথমে তাড়াশ উপজেলা ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাত ১২ টার দিকে তাকে বগুড়া শাহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

আহত মাদ্রাসা ছাত্র শাহরিয়ার ইসলাম সৌরভ নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার পিপলা গ্রামের মহসীন আলীর ছেলে।

তাড়াশ থানার ওসি মো. ফজলে আশিক এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

ওসি মো. ফজলে আশিক জানিয়েছেন, ঘটনার পর ওই রাতেই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। 

দিঘরিয়া দারুল উলুম ইসলাহুল মুসলিমিন মাদ্রাসার মুহতামিম মাওলানা সিদ্দিকুর রহমানসহ একাধিক শিক্ষক জানান, মোবাইলে গেমস খেলাকে কেন্দ্র করে মাদ্রাসার ছাত্র শাহরিয়ার ও তার অন্য তিন সহপাঠীর মধ্যে বিরোধের সৃষ্টি হয়।

আর ওই বিরোধেকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টার দিকে বাড়ি যাওয়ার পথে মনোহরপুর গ্রামীণ রাস্তায় শাহরিয়ারের তিন সহপাঠী তাকে ধরে মাটিতে ফেলে ধারালো চাকু দিয়ে গলা কাটার টেষ্টা করে।

এ সময় শাহরিয়ারের চিৎকারে লোকজন এগিয়ে আসলে তারা শাহরিয়ারকে ফেলে পালিয়ে যায়।

আরও পড়ুন: নৌকা প্রতীক নিয়ে এসে জামায়াত নেতার ফুলেল শুভেচ্ছা নিলেন মেয়র

পরে খবর পেয়ে মাদ্রাসার শিক্ষক, ছাত্র ও স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে তাড়াশ উপজেলা ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের জরুরি বিভাগে আনেন। সেখানে অবস্থার অবনতি হলে তাকে পরে বগুড়া শাহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

এ প্রসঙ্গে তাড়াশ থানার ওসি মো. ফজলে আশিক বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে মোবাইল গেমস খেলাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধেই এ ঘটনা ঘটে 

থাকতে পারে। আর আহত ছাত্রের অভিভাবকরা তার চিকিৎসার জন্য হাসপাতালে থাকায় মামলা করতে বিলম্ব হচ্ছে। তবে তারা যখন আসবেন তখনই মামলা নেওয়া হবে।

একাত্তর/আরবিএস 

চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
হবিগঞ্জে ‘আর্জেন্টিনা বনাম ব্রাজিলের’ প্রীতি ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের নারী ও পুরুষসহ অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর