পাকিস্তানের কাছে পাঁচ উইকেটে হেরেছে আফগানিস্তান

আপডেট : ৩০ অক্টোবর ২০২১, ০৭:০৩ পিএম

নিউজিল্যান্ডের বিপক্ষে ১২ বলে ২৭ রান তুলে দলকে ‍জয় উপহার দিয়ে মাঠ ছেড়েছিলেন আসিফ আলি। এবার আফগানিস্তানের বিপক্ষে মাত্র সাত বলে তুললেন ২৫ রান। টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বে আফগানদের পাঁচ উইকেটে হারিয়েছে পাকিস্তান।

শুক্রবার (২৯) দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ১৪৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই বিদায় নেন মোহাম্মদ রিজওয়ান। ১০ বলে ৮ রান তুলেন। ৪৭ বলে ৫১ রানের ইনিংস খেলেন বাবর আজম। ২৫ বলে ২০ রানের তুলেন ফখর জামান। মোহাম্মদ হাফিজ ১০ বলে ১০ রান তুলেন। ১৫ বলে ১৯ রান আসে শোয়েব মালিকের ব্যাট থেকে।

শোয়েব ফেলার পর ১৩ বলে ২৪ রানের প্রয়োজন ছিল পাকিস্তানের। শাদাব খান এক বল খেললে ওভার শেষ হয়। স্ট্রাইকে যান আসিফ প্রথম, তৃতীয়, পঞ্চম ও ষষ্ঠ বলে ছক্কা মারেন এই লোয়ার মিডল অর্ডার ব্যাটার। ছয় বল বাকি থাকতেই জয় পায় পাকিস্তান। আসিফের সঙ্গে ক্রিজে ছিলেন এক বলে রানের খাতা না খুলতে পারা শাদাব খান।

আফগানদের হয়ে দুটি উইকেট আদায় করেন রশিদ খান। একটি করে উইকেট তুলেছেন মোহাম্মদ নবী, মুজিব উর রহমান ও নাভিদ উল হক।

এর আগে ৩২ বলে মোহাম্মদ নবীর ৩৫ ও ২৫ বলে গুলবাদিন নাইবের ৩৫ রানের সুবাদে ছয় উইকেটে ১৪৭ রানের সংগ্রহ পায় আফগানিস্তান।

পাকিস্তানের জার্সিতে ইমাদ ওয়াসিম দুটি উইকেট শিকার করেন। শাদাব খান, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ ও হাসান আলী একটি করে উইকেট শিকার করেন।

একাত্তর/এসএ

বিশ্বকাপের সোনালী ট্রফিটা ছুঁয়ে দেখার জন্য কতটা মরিয়া পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল, তা মাঠের খেলা শুরু হওয়ার আগেই স্পষ্ট হয়ে গেল। আমেরিকার বিলাসবহুল কোনো রিসোর্টে ফুটবলাররা যাতে প্রমোদ...
বিশ্বকাপের ট্রফি ধরে রাখার মিশন শুরু হওয়ার আগেই আর্জেন্টিনা শিবিরে মহাচিন্তার ভাঁজ! যুক্তরাষ্ট্রে দলটির প্রথম প্রাক-টুর্নামেন্ট অনুশীলন সেশনে বাকি সতীর্থদের সাথে নয়, বরং সম্পূর্ণ একা একা অনুশীলন...
বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু হতে বাকি আর মাত্র কয়েকটা দিন। কিন্তু মাঠের লড়াই শুরুর আগেই বাজিকরদের চোখে ফেভারিটের তালিকায় ইউরো চ্যাম্পিয়ন স্পেন, ফরাসি দেমাগি ফ্রান্স কিংবা হ্যারি কেইনের ইংল্যান্ডের চেয়ে...
চলমান ভূরাজনৈতিক উত্তেজনা আর যুদ্ধবিগ্রহের রক্তচক্ষু উপেক্ষা করেই বিশ্বকাপের শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে ইরান ফুটবল দল। আগামী শনিবার মেক্সিকোতে নিজেদের বিশ্বকাপ বেস ক্যাম্পের উদ্দেশ্যে উড়াল...

লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর