দুইদিন আগে এক ফেসবুক পোস্টে ২০১৯ বিশ্বকাপে ভুল নিয়ে স্ট্যাটাস দিয়ে আলোচনায় আসেন সাকিব আল হাসানের স্ত্রী উম্মে আহমেদ শিশির। এর রেশ কাটতে না কাটতেই আবার লিটন দাসকে নিয়ে সোশ্যালে শুরু হয় প্রচণ্ড সমালোচনা, ট্রল। এর প্রেক্ষিতে বসে থাকলেন না লিটনের স্ত্রী দেবশ্রী বিশ্বাস সঞ্চিতা'ও। দিলেন সমালোচকদের কড়া জবাব।
গতকাল দেশের কয়েকটি ই-কমার্সের ফেসবুক পেজ লিটনের রান সংখ্যার ওপরে ডিসকাউন্ট ঘোষণা দেয়। এই ঘটনায় লিটনের স্ত্রী নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে প্রতিবাদ জানান।
সঞ্চিতা লিখেছেন, ‘ব্যাপারটা হলো, প্রতিবার কেউ ক্যাচ মিস করলে বা খারাপ স্কোর করলে সেটা আসল সমস্যা হয়না। কখনও কখনও সমস্যা শুধুমাত্র নির্দিষ্ট ব্যক্তি বা তার নামের সঙ্গে হয়! উপহাস বা মিম করা দেখে আমাদের খারাপ লাগে না। কারণ আমরা ইতিমধ্যেই এতে অভ্যস্ত। কিন্তু যখন দেখি কিছু ব্যবসায়িক পেজ (লিটন দাস) নাম ব্যবহার করে বা পরোক্ষভাবে তার খারাপ পারফরম্যান্সের জন্য প্রার্থনা করে নিজেদের ব্যবসায়িক স্বার্থে; তখন আসলে ভাষা হারিয়ে ফেলি! একবার ভাবুন, কেউ এতোটা ইতর এবং নিচু মানসিকতার কীভাবে হতে পারে! আপনি প্রার্থনা করছেন একজন খেলোয়াড় যেন আপনার ব্যবসায়িক কৌশলের জন্য ম্যাচে খারাপ স্কোর করে! লজ্জার ব্যাপার!'
আরও পড়ুন: প্রকাশ্যে এলো নোয়াখালীর মন্দিরে লুটের ছবি
একাত্তর/এসি
