ডু‌বে যাওয়া ফে‌রি আমানত শাহ উদ্ধা‌রে কাজ শুরু

আপডেট : ০১ নভেম্বর ২০২১, ০১:৪১ পিএম

মানিকগ‌ঞ্জের পাটু‌রিয়ায় ডু‌বে যাওয়া ফে‌রি আমানত শাহ উদ্ধা‌রে বেলা ১২টায় কাজ শুরু ক‌রে‌ছে বেসরকা‌রি প্রতিষ্ঠান জেনুইন এন্টারপ্রাইজ। তা‌দের ডুবু‌রিদল  নদীর তল‌দে‌শে ডুবন্ত ফে‌রি‌তে অনুসন্ধান ও জ‌রিপ কাজ চলাচ্ছে। সে‌টি শেষ হ‌লে তারপর সেল‌ভেজ বার্জ উইন্স মে‌শিন দি‌য়ে ফৈ‌রি ওঠা‌নোর কাজ শুরু করবে । ডুবুরি সদস্যরা বলেছেন, ডুবন্ত ফে‌রি‌তে প‌লিমা‌টি জ‌মে ভরাট হ‌য়ে গে‌ছে। এছাড়া তল‌দে‌শে আছে লোহার মালামাল। পু‌রো ফে‌রি‌টি অনুসন্ধান কর‌তে আরও সময় লাগ‌বে। 

বিআইড‌ব্লিউ‌টিএর উপপ‌রিচালক মোহাম্মদ সে‌লিম জানান, জেনুইন এন্টারপ্রাইজকে ফে‌রি তোলার দা‌য়িত্ব দেয়া হ‌লেও তত্ত্বাবধা‌নে র‌য়ে‌ছে বিআইড‌ব্লিউ‌টিএ। তা‌দের বার্জ উইন্স মে‌শিন এখ‌নো ঘটনাস্থ‌লে আসেনি। সে‌টি চট্রগ্রাম থে‌কে আসতে আরও সময় লাগ‌বে। 

এক‌দিন বির‌তির পর ৬ষ্ঠ দি‌নের মতো উদ্ধার কাজ শুরু ক‌রে‌ছে বেসরকা‌রি প্রতিষ্ঠানটি। দুই কো‌টি টাকা ব‌্যয়ে ফে‌রি‌টি উদ্ধা‌রে চট্রগ্রা‌মের জেনুইন এন্টারপ্রাই‌জের স‌ঙ্গে চু‌ক্তিবদ্ধ হ‌য়ে‌ছে সরকার।

একাত্তর/ এনএ

২০ ঘণ্টাতেও উদ্ধার করা সম্ভব হয়নি রাজশাহীর তানোরে গর্তে পড়ে যাওয়া শিশু সাজিদকে। নলকূপের পাশে প্রায় ৩০ ফুট গর্ত খোঁড়ার কাজ শেষ।
ডুবে যাওয়া ফেরি রজনীগন্ধায় থাকা আরেকটি ট্রাক নদীর তলদেশে থেকে উদ্ধার করেছে উদ্ধারকারী জাহাজ হামজা। এছাড়াও পানিতে কাত হয়ে থাকা ফেরিটি উল্টিয়ে সোজা করেছে উদ্ধারকারী জাহাজ প্রত্যয়।
খাগড়াছড়ি জেলার পানছড়ি থেকে অপহৃত তিন ইউপিডিএফ সদস্যকে অভিযান চালিয়ে উদ্ধার করেছে সেনাবাহিনীর সদস্যরা। শুক্রবার রাতে তাদের উদ্ধারের পর পানছড়ি থানায় নিয়ে আসা হয়।
পটুয়াখালীর কুয়াকাটায় বঙ্গোপসাগরের বিভিন্ন মোহনায় ১১টি ট্রলার ডুবিতে নিখোঁজ ১৭৩ জেলে উদ্ধার হয়েছে। তবে এখনো নিখোঁজ রয়েছে সাতটি ট্রলারসহ ১৩৭ জন জেলে। শনিবার (২০ আগস্ট) রাতে সুন্দরবনসহ সাগরের...
রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই একে অপরের জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধ করতে সম্মত হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া...
ঋণের পাহাড় সমান পাপাচ্ছন্ন জীবন আর দুই স্ত্রীর লাগাতার চ্যাটাং-চ্যাটাং কটু কথা থেকে বাঁচতে নিজেকে নিজেই অপহরণের এক অবিশ্বাস্য নাটক ফেঁদেছিলেন রাজধানীর পল্লবীর বাসিন্দা নজরুল ইসলাম! সাদা বস্তায় ঢুকে...
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় একটি বিদ্যালয়ের শ্রেণিকক্ষে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে ২১ শিক্ষার্থী। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
ব্যাংক খাতের মতো দেশের বীমা খাতেও বিগত সরকারের আমলে চলেছে বিরামহীন লুটপাট ও হরিলুট! যার মাশুল দিতে গিয়ে মেয়াদ শেষেও বীমার টাকা না পেয়ে চরম ভোগান্তিতে দিন কাটাচ্ছেন দেশের লাখ লাখ সাধারণ গ্রাহক। এবার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর