ঋণখেলাপের দায়ে পদ হারালেন রিহ্যাব সভাপতি

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৭ পিএম

আবাসন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) সভাপতি মো. আলী আফজালের পদ শূন্য ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর (সিআইবি) প্রতিবেদন অনুযায়ী ঋণখেলাপি হওয়ায় বাণিজ্য মন্ত্রণালয় তাঁর এই পদ শূন্য ঘোষণা করে।  

সোমবার (১৪ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-২ শাখা থেকে উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমীনের সই করা এক চিঠিতে সিদ্ধান্তটি জানানো হয়।  

চিঠিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ ব্যাংকের সিআইবি প্রতিবেদন অনুযায়ী রিহ্যাব সভাপতি মো. আলী আফজাল ঋণখেলাপি প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে চিহ্নিত হয়েছেন। ফলে ‘বাণিজ্য সংগঠন আইন, ২০২২’-এর ২৩(১)(খ) ধারা অনুযায়ী তার সভাপতি পদটি শূন্য ঘোষণা করা হয়েছে।  

চিঠিটির অনুলিপি রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তরের নিবন্ধক, এফবিসিসিআইয়ের প্রশাসকসহ সংশ্লিষ্ট সরকারি দপ্তরে অবগতির জন্য পাঠানো হয়েছে।

একাত্তর/এসি
আবাসন খাতের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন বাংলাদেশের (রিহ্যাব) দ্বিবার্ষিক (২০২৪-২৬) নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে আবাসন ব্যবসায়ী ঐক্য পরিষদ।
মানসিক স্বাস্থ্য পরীক্ষার জন্য আলোচিত ব্যবসায়ী আদম তমিজি হককে রিহ্যাবে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।
হোয়াইট হাউসের জনপ্রিয় প্রেস সেক্রেটারি পদটি আপাতত ফাঁকা রাখছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! অগাস্টের শেষদিকে ক্যারোলিন লেভিটের আকস্মিক পদত্যাগের পর যে পদটি নিয়ে ওয়াশিংটনের রাজনীতিতে জোর...
১৫ বছরের কম বয়সী শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যমের চটকদার দুনিয়া থেকে দূরে রাখতে নতুন করে কোমর বেঁধে মাঠে নেমেছে ফ্রান্স সরকার! দেশের সর্বোচ্চ সাংবিধানিক আদালতের ধাক্কা খাওয়ার পরও দমে যাননি ফরাসি...
চীনের রাজধানী বেইজিংয়ে নিরাপত্তার স্বার্থে ড্রোন ও মানববিহীন আকাশযান (ইউএভি) রাখা ও ব্যবহারের ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে স্থানীয় প্রশাসন। ১৫ নভেম্বর থেকে কার্যকর হতে যাওয়া নতুন বিধিমালা...
দেশের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন বাস্তবায়নে প্রাক্-প্রস্তুতিমূলক সভা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে সাতটি ধাপে ইউপি নির্বাচন অনুষ্ঠানের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর