২০২০ সালে ৬২ জন সাংবাদিককে হত্যা করা হয়েছে: ইউনেসকো

আপডেট : ০২ নভেম্বর ২০২১, ১১:৫৭ এএম

সাংবাদিক হত্যায় দায়মুক্তির প্রবণতা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। গত বছর বিশ্বজুড়ে পেশাগত দায়িত্ব পালনের সময় ৬২ জন সাংবাদিক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, অনেকেই জীবন হারিয়েছেন সংঘাতের খবর সংগ্রহ করতে গিয়ে। 

মঙ্গলবার (২ নভেম্বর) ‘সাংবাদিকদের বিরুদ্ধে অপরাধের দায়মুক্তি অবসানের আন্তর্জাতিক দিবস’ উপলক্ষে জাতিসংঘ মহাসচিব এক বিবৃতিতে একথা বলেন।

জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলো ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি বিশ্বজুড়ে সংবাদকর্মীদের ওপর চলা নিপীড়নের তদন্ত ও বিচারের আহ্বান জানিয়েছেন অ্যান্তোনিও গুতেরেস। 

জাতিসংঘ মহাসচিব বলেন, অনেক দেশে দুর্নীতি, পাচার, পরিবেশ ও মানবাধিকারের মতো বিষয়গুলো নিয়ে প্রতিবেদন করলে সাংবাদিকদের জীবন ঝুঁকির মুখে পড়ে।    

জাতিসংঘের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইউনেসকোর তথ্যমতে, গতবছর বিশ্বজুড়ে পেশাগত দায়িত্ব পালনের কারণে ৬২ জন সাংবাদিক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। সংঘাতের খবর সংগ্রহ করতে গিয়ে অনেকে জীবন হারিয়েছেন। কিন্তু সাম্প্রতিক বছরগুলোয়, সংঘাতপ্রবণ এলাকার বাইরে সংবাদকর্মীদের নিহত হওয়ার সংখ্যা বেড়েছে। 

ইউনেসকো আরও জানাচ্ছে, এ ধরনের ১০টি ঘটনার প্রায় ৯টিতেই কারও সাজা হয় না। সাংবাদিকেরা অসংখ্য হুমকির মুখোমুখি হচ্ছেন। অপহরণ, নির্যাতন ও গুম থেকে শুরু করে গুজব রটানো ও হয়রানি, বিশেষত ডিজিটাল মাধ্যমে, অনেক ধরনের ঝুঁকি মোকাবিলা করতে হচ্ছে। নারী সাংবাদিকেরা বিশেষত অনলাইন সহিংসতার ঝুঁকিতে বেশি।

আরও পড়ুন: ‘রাজনৈতিক সদিচ্ছার অভাবে জলবায়ু কর্মকাণ্ড কার্যকর হচ্ছে না’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সাংবাদিকের বিরুদ্ধে অপরাধের ব্যাপক প্রভাব সামগ্রিকভাবে সমাজের ওপর পড়ে। কারণ তারা তথ্যপ্রাপ্তির মাধ্যমে মানুষকে সিদ্ধান্তে পৌঁছাতে সহযোগিতা করেন। 

করোনা মহামারি এবং ভুল তথ্যের বিপরীতে সঠিক ও বিজ্ঞানভিত্তিক তথ্য সত্যিকার অর্থেই জীবন-মৃত্যুর পার্থক্য গড়ে দিতে পারে। তথ্যপ্রাপ্তি যখন হুমকিতে পড়ে, তখন তা এমন বার্তা পাঠায় যা গণতন্ত্র ও আইনের শাসনকে ক্ষতিগ্রস্ত করে।


একাত্তর/আরবিএস  

সৌদি আরবকে বেসামরিক পারমাণবিক কর্মসূচি গড়ে তোলার সুযোগ দিতে বড় ধরনের একটি চুক্তি ঘোষণা করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র।
পেন্টাগনের আনুষ্ঠানিক তথ্যভাণ্ডারে হতাহতের সংখ্যা এখনও কম দেখানো হচ্ছে। তথ্য হালনাগাদে বিলম্বের কারণেই এই পার্থক্য তৈরি হয়েছে বলে দাবি মার্কিন প্রতিরক্ষা দপ্তরের।
জাতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষা নিট-এর প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষার্থী বিক্ষোভ দমনের ঘটনা ঘিরে ভারতের পার্লামেন্টে অচলাবস্থা তীব্র রূপ ধারণ করেছে। বুধবার (২২ জুলাই) বিরোধীদের আক্রমণ ও হট্টগোলের মুখে...
ভারতের জাতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষা নিট-এর প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষা সংস্কারের দাবিতে উত্তাল আন্দোলনের মধ্যে অনশনরত বিশিষ্ট সমাজকর্মী সোনম ওয়াংচুকের সঙ্গে হাসপাতালে বৈঠক করেছেন কেন্দ্রীয় মন্ত্রীরা।...
আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সৌদি আরবকে বেসামরিক পারমাণবিক কর্মসূচি গড়ে তোলার সুযোগ দিতে বড় ধরনের একটি চুক্তি ঘোষণা করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। এ খাতের বিকাশ দেশের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
দেশে নতুন বিভাজনের রাজনীতি তৈরির চেষ্টা করা হচ্ছে এমন অভিযোগ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর