২৯ নভেম্বর পারমাণবিক আলোচনায় বসবে ইরান: ইইউ

আপডেট : ০৪ নভেম্বর ২০২১, ০৭:৪৫ পিএম

দীর্ঘ বিতর্ক ও টানাপোড়নের পর অবশেষে পারমাণবিক চুক্তি নিয়ে ২৯ নভেম্বর বিশ্ব পরাশক্তিগুলোর সঙ্গে আলোচনায় বসছে ইরান। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অনুষ্ঠিত হবে এ বৈঠক। 

বুধবার (৩ নভেম্বর) এক বিবৃতিতে এমন তথ্য জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) এক্সটার্নাল অ্যাকশন সার্ভিস। 

ভিয়েনায় আলোচনার বিষয়টি নিশ্চিত করেছেন ইরানের পররাষ্ট্র উপমন্ত্রী আলী বাঘেরি। এ আলোচনায় তিনি ইরানের নেতৃত্ব দেবেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। 

এক টুইট বার্তায় আলী বাঘেরি বলেন, ইরানের ওপর থেকে অনৈতিক ও অমানবিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের লক্ষ্যে ২৯‍ নভেম্বর ভিয়েনায় আলোচনায় বসতে একমত হয়েছি আমরা।

ইইউয়ের এক্সটার্নাল অ্যাকশন সার্ভিস এক বিবৃতিতে জানিয়েছে, ভিয়েনায় বৈঠকে জয়েন্ট কম্প্রিহেনসিভ প্ল্যান অব অ্যাকশনের (জেসিপিওএ) যৌথ কমিশন অংশ নেবেন। আলোচনায় ইইউয়ের পররাষ্ট্রনীতি–সংক্রান্ত প্রধান জোসেফ বোরেলের পক্ষে সভাপতিত্ব করবেন এনরিক মোরা।

এদিকে পারমাণবিক চুক্তি নিয়ে এ আলোচনায় অংশ নিতে আগ্রহ দেখিয়েছে যুক্তরাষ্ট্র। সেক্ষেত্রে কিছু শর্ত দিয়েছে বাইডেন প্রশাসন। মার্কিন প্রশাসন বলছে, ইরান আন্তরিক থাকলে এ চুক্তি সফল হবে।

image


২০১৮ সালে ইরানের সাথে পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নিয়েছিলেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

চলতি মাসের শেষের দিকে এ আলোচনায় ব্রিটেন, চীন, ফ্রান্স, জার্মানি, রাশিয়াও অংশ নেবে বলে জানিয়েছে ইইউ।

এর আগে ২০১৫ সালে বিশ্বের ছয়টি পরাশক্তির সাথে পরমাণু কর্মসূচি সংক্রান্ত একটি দীর্ঘমেয়াদি চুক্তিতে আসতে সম্মত হয় ইরান। যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, চীন এবং রাশিয়া, অর্থাৎ পি ফাইভ প্লাস ওয়ান নামে পরিচিত পরাশক্তিগুলো ছিল এই চুক্তির অংশীদার।

ইরান তার পরমাণু কর্মসূচি বৃদ্ধি করায় কয়েক বছর ধরে উত্তেজনা বাড়তে থাকে। যদিও ইরান তার কর্মকাণ্ড সম্পূর্ণ শান্তিপূর্ণ বলে দাবি করে আসছিল, কিন্তু তা বিশ্বাস করেনি বিশ্বের পরাশক্তিগুলো।


একাত্তর/আরবিএস  

নেপালের প্রলয়ংকরী বন্যায় বিধ্বস্ত ত্রিশূলী থ্রি-এ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দীর্ঘ ৯ দিন পর দুই শ্রমিককে জীবিত উদ্ধারের পর নতুন করে আশার আলো জেগেছিল। তবে, সেই আশা স্থায়ী হলো না। সুড়ঙ্গের শেষ...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
চট্টগ্রামে নিজ বাসা থেকে মৌসুমী হিজড়া নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ সম্প্রদায়ের মানুষের কাছে তিনি ‘গুরু মা’ হিসেবে পরিচিত ছিলেন। গলায় গুরুতর জখম ও মুখে রক্ত থাকায়...
সাভারের আশুলিয়ায় একটি ভাড়া বাসার তালাবদ্ধ কক্ষ থেকে স্বামী-স্ত্রী ও তাদের সদ্য ভূমিষ্ঠ নবজাতকের (ভ্রূণ) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে স্বামীর গলায় গামছা পেঁচানো অবস্থায় পাওয়ায় এটি...
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ডিঙাপোতা হাওরের চরহাইজদা ফসল রক্ষা বাঁধ থেকে কংক্রিটের সিসি ব্লক চুরির ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয় কৃষক। বাঁধের বানিহারি অংশ থেকে দুই হাজার ৬৪৪টি ব্লক চুরির পর...
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর