অটিজম রোগ নয়, বিশেষ পরিস্থিতি: পররাষ্ট্রমন্ত্রী

আপডেট : ০৭ নভেম্বর ২০২১, ০১:৪৩ পিএম

সমাজে সম্পৃক্তকরণের মাধ্যমে সরকার শারীরিকভাবে অক্ষমদের প্রয়োজন পূরণে অঙ্গীকারাবদ্ধ বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

তিনি শনিবার (৬ নভেম্বর) বলেন, অটিজম কোন রোগ নয়, এটি একটি বিশেষ পরিস্থিতি, যা ব্যাপক যত্নের দাবি করে।

পররাষ্ট্রমন্ত্রী লন্ডনের অ্যাপাসেন ইন্টারন্যাশনালের হেড অফিস পরিদর্শনকালে একথা বলেন। এই সংগঠন বাংলাদেশের শহর ও গ্রামাঞ্চলের দুস্থ, শারীরিকভাবে প্রতিবন্ধী, অটিস্টিক এবং অন্যান্যদের জীবন-মান উন্নয়নে কাজ করে।

অ্যাপাসেন ডে সেন্টার পরিদর্শনের পর তিনি অ্যাপাসেন ইন্টারন্যাশনালের উদ্যোগে সিলেটে প্রতিষ্ঠিত বিশেষায়িত স্কুল ও মডেল ডে সেন্টারের কর্মকাণ্ডের প্রশংসা করেন।

আরও পড়ুন: বাস ও ট্রাকে খরচ বাড়বে যথাক্রমে ৯৩ ও ১৮ পয়সা

অ্যাপাসেন ইন্টারন্যাশনালের প্রধান নির্বাহী মাহমুদ হাসান ছাত্র-ছাত্রীদের বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন। মাহমুদ হাসান বোর্ড অব ট্রাস্টির পক্ষ থেকে ড. মোমেনকে ক্রেস্ট প্রদান করেন।


একাত্তর/আরএ

পাইকারি ও গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের তফসিল ও ভোটার তালিকার বৈধতা চ্যালেঞ্জ করা রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট। এতে করে বিসিবি নির্বাচনে আর বাধা নেই।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাপানের অন্যতম বৃহৎ ট্রেডিং ও বিনিয়োগ প্রতিষ্ঠান মিতসুই অ্যান্ড কোং-এর একটি প্রতিনিধিদল।
শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার বিচারে আত্মপক্ষ সমর্থনের দিনে কাঠগড়ায় দাঁড়িয়ে দ্বিমুখী বক্তব্য দিয়েছেন মূল অভিযুক্ত সোহেল রানা। তিনি প্রথমে নিজেকে নির্দোষ দাবি করলেও পরে দোষ স্বীকার করে ক্ষমা চান।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর