আহমেদাবাদের কোচ হতে যাচ্ছেন রবি শাস্ত্রী!

আপডেট : ০৭ নভেম্বর ২০২১, ০৯:০৩ পিএম

টিম ইন্ডিয়ার দায়িত্ব ছেড়ে আবারও আইপিএলে ফিরছেন রবি শাস্ত্রী। টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারতের বিদায় নিশ্চিত হবার পর এই জল্পনাই এখন সরব ভারতের সংবাদ মাধ্যমগুলো।

শোনা যাচ্ছে, আইপিএলের নতুন মৌসুমে নতুন দলের প্রধান কোচ হিসাবে দেখা যাবে রবি শাস্ত্রীকে। এক্ষেত্রে আহমেদাবাদের কোচের পদ দেখা যেতে পারে তাকে। 

টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই বিরাট কোহলিদের দায়িত্ব থেকে বিদায় নিচ্ছেন শাস্ত্রী। এরিমধ্যে ভারতের নতুন প্রধান হিসাবে রাহুল দ্রাবিড়ের সঙ্গে চুক্তিও পাকা করেছে ভারতীয় বোর্ড।

কিউইদের টো-টোয়েন্টির সেমি ফাইনাল নিশ্চিত হতেই ভারতের বিদায় ঘন্টা বেজে যায়। নামিবিয়ার সঙ্গে বিরাটদের শেষ ম্যাচটি এখন শুধুই আনুষ্ঠানিকতার। ভারতের বিদায় নিশ্চিত হবার পরই শাস্ত্রীকে নিয়ে গুঞ্জন আবারো ডানাপালা মেলে। ধারাভাষ্যে ফিরবেন, না আইপিএলের কোচ হবেন, এনিয়ে সরগরম আলোচনা। 

আগামী মৌসুমে দুটো নতুন আইপিএলের ফ্র্যাঞ্চাইজি আসার পর, সেই জল্পনাটাই আরও জোরদার হয়। শোনা যাচ্ছে আহমেদাবাদের কোচ হিসাবে দেখা যেতে পারে রবি শাস্ত্রীকে।

শুধু তিনিই নন, সঙ্গে ভরত অরুণ এবং আর শ্রীধরও নাকি যেতে চলেছে সেখানে। যদিও এই বিষয় নিয়ে এখনই মুখ খুলতে চায়নি কোনও পক্ষ|

আহমেদাবাদ ফ্র্যাঞ্চাইজি থেকে শাস্ত্রীকে প্রস্তাব পাঠানো হয়েছে বলেও খবর আছে। দলটির মালিক সিভিসি ক্যাপিটালসই নাকি দ্রুত কোচসহ বাকি কোচিং স্টাফ নিয়ে নিতে চাইছে।

যাতে পরবর্তী আইপিএল শুরুর আগে দল গঠনে কোনও রকম অসুবিধা না হয়। যদিও পুরো বিষয়টাই এখনও দাঁড়িয়ে রয়েছে সম্ভাবনার ওপর।


একাত্তর/ এনএ

আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেট টুর্নামেন্টের ১২তম আসরে দুর্নীতি ও ফিক্সিংয়ের অভিযোগে তিন ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর