বাংলাদেশের অর্থনীতির দ্রুত উন্নতির প্রশংসায় ব্রিটিশ প্রধানমন্ত্রী ও ম্যানচেস্টার মেয়র

আপডেট : ১০ নভেম্বর ২০২১, ০১:১৩ এএম

বাংলাদেশে দ্রুত অর্থনৈতিক উন্নয়নের ভূয়সী প্রশংসা করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন এবং ম্যানচেস্টার সিটির মেয়র এন্ড্রু বার্নহাম। 

যুক্তরাজ্যে বিএসইসি আয়োজিত রোডশো বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটে প্রচারিত শুভেচ্ছা বাণীতে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেছেন, বিশ্বের যেসব দেশের অর্থনীতি সবচেয়ে দ্রুত এগিয়ে যাচ্ছে এমন তালিকায় এখন অন্যতম বাংলাদেশ। আমার আশা এই উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। তবে এই উন্নতি সামাজিক এবং পরিবেশগতভাবে টেকসই করতে হবে।

তিনি বলেন, দেশটির উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শক্তিশালী নেতৃত্ব বড়ো অবদান রেখেছে। 

ব্রিটিশ প্রধানমন্ত্রী আরও বলেন, তাদের দেশে বাংলাদেশি অভিবাসীর সংখ্যা এখন প্রায় ছয় লাখ। এরা ব্রিটেনের অর্থনীতি ও সামাজিক উন্নয়নে মূল্যবান অবদান রাখছে।

এদিকে সোমবার (৯ নভেম্বর) ম্যানচেস্টার সামিট বা রোডশোর দ্বিতীয় ও শেষ পর্বে সশরীরে এসে দেওয়া স্বাগত ভাষণে শহরের মেয়র এন্ড্রু বার্নহাম বলেন, অর্থনীতির দ্রুত উন্নয়ন এবং উচ্চ প্রবৃদ্ধির বিশ্ব তালিকায় ওপরের দিকে স্থান করে নিয়েছে, এটি খুবই আনন্দের বিষয়। 

image


শিল্প বিপ্লবের পথিকৃৎ এবং বিশ্বের কোটি কোটি ফুটবল প্রেমীর প্রিয় ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড বা ম্যান ইউ’র শহরের নগর পিতা বলেন, আমি আশা করবো গ্রেটার ম্যানচেস্টারের ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগ করবেন। কারণ সেদেশের বিশাল যুব শক্তিসহ নানা সুবিধা টেকসই ব্যবসার জন্য সহায়ক।

বার্নহাম মেয়র আরও বলেন, ম্যানচেস্টারসহ যুক্তরাজ্যের বিভিন্ন শহরে ব্যবসা এবং স্বাস্থ্যসেবাসহ নানা খাত এগিয়ে নিতে এবং সচল রাখতে বাংলাদেশিরা অনেক অবদান রাখছেন। তিনি এসময় ম্যানচেস্টারভিত্তিক গ্লোবাল এগ্রো-ফুড  বিজনেস জায়ান্ট সি-মার্ক গ্রুপ এবং এর প্রতিষ্ঠাতা ইকবাল আহমেদের অবদানের কথা উল্লেখ করেন। 

তিনি বলেন, বাংলাদেশের সিলেট অঞ্চল থেকে আসা অভিবাসীদের অবদান অনেক। তাই ম্যানচেস্টার নগর কর্তৃপক্ষ সিলেটে বর্জ্য ব্যবস্থাপনাসহ বেশ কিছু উন্নয়ন প্রকল্পে সহায়তা করছে।

অন্যগুলোর মতো ম্যানচেস্টার রোডশোতেও  আয়োজক বিএসইসির বড়োকর্তা শিবলী রুবাইয়াত উল ইসলাম তুলে ধরেন কেন বাংলাদেশ এখন বিনিয়োগের সেরা জায়গা।

বাংলাদেশের পুঁজি বাজার নিয়ন্ত্রক সংস্থার প্রধান বলেন, বাংলাদেশে এখন আর আগের মতো দরিদ্র পীড়িত দেশ নেই। এটি এখন ব্যবসা ও উন্নয়ন বান্ধব এক দেশ এবং বিনিয়োগের সেরা জায়গা।

image


আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সঙ্গে ফরাসি প্রেসিডেন্টের বৈঠক

প্রধানমন্ত্রীর শিল্প ও বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে ব্যবসা বান্ধব অনেক সংস্কার হয়েছে। এদেশের অনেক অর্থনৈতিক খাতে যতো উন্নয়ন হয়েছে তার খুব কমই জানে বিশ্ব। উন্নয়নের পরের ধাপে যেতে আরও বিনিয়োগ দরকার। তাই বিদেশি বিনিয়োগকারীদের সাদরে আমন্ত্রণ জানাচ্ছে বাংলাদেশ। 

ম্যানচেস্টার রোডশোতে আরও বক্তব্য রাখেন, বেপজা চেয়ারম্যান মেজর জেনারেল মো. নজরুল ইসলাম, বিডার নির্বাহী চেয়ারম্যান সিরাজুল ইসলাম, এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম এবং ফিকি চেয়ারম্যান রূপালী চৌধুরী।


একাত্তর/এসি

রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক খাতের শীর্ষ ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। এর অংশ হিসেবে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও)...
রাষ্ট্রায়ত্ত দুই বড় বাণিজ্যিক ব্যাংক জনতা ব্যাংক পিএলসি এবং রূপালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার। সোমবার, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান...
বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারিত্ব কাঠামো চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ। আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে বিশ্বব্যাংকের সঙ্গে সরকারের প্রতিনিধিদল বৈঠক করে চুক্তির বিষয়গুলো চূড়ান্ত করবে। মূল নীতিগত...
মধ্যপ্রাচ্যের চলমান সংকট ও উত্তরাধিকার সূত্রে পাওয়া দীর্ঘস্থায়ী মূল্যস্ফীতির কারণে সাধারণ মানুষ, বিশেষ করে নিম্ন আয়ের শ্রমজীবী জনগোষ্ঠী চাপে থাকলেও সরকারের ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও সামাজিক...
আবুধাবিতে আফগানিস্তান ও জিম্বাবুয়ের মধ্যকার ম্যাচের ২২ গজে বাংলাদেশের কোনো প্রতিনিধি ছিলেন না ঠিকই, কিন্তু পুরো ম্যাচের প্রতিটি বলে জড়িয়ে ছিল তাওহিদ হৃদয়দের ভাগ্য! জিম্বাবুয়ে জিতলে ফাইনালের...
শারদীয় দুর্গোৎসবের শেষ প্রহরে এসে মহানবমী আমাদের সামনে নিয়ে এসেছে আনন্দ ও বিদায়বেদনার এক গভীর মিশ্র অনুভূতি। শরতের নীল আকাশ, কাশফুলের দোলা আর ঢাকের বাদ্যে যে উৎসবের সূচনা হয়েছিল, নবমীতে এসে তার...
সুন্দরবনের গহীন জঙ্গল ছেড়ে লোকালয়ে আবার হানা দিয়েছে বনের রাজা! ভোলা নদীর তীরে এক মৃত গরুর দেহাবশেষ আর কাদায় বিশাল বিশাল বাঘের তাজা পায়ের ছাপ- ব্যস, এই দেখেই সুন্দরবন সংলগ্ন তিন গ্রামের মানুষের...
ব্যক্তিগত জীবনের ঘাত-প্রতিঘাত আর নিত্যনতুন বিতর্কে সংবাদের শিরোনামে থাকা যেন চিত্রনায়িকা পরীমনির গা-সওয়া বিষয়। বিতর্ক আর পরীমনি- দুই যেন একই মুদ্রার এপিঠ-ওপিঠ! তবে এবার তিনি আলোচনার কেন্দ্রে কোনো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর