কপ-২৬ সম্মেলন

বাংলাদেশের নারী উন্নয়নে ১২০ মিলিয়ন পাউন্ড দেবে যুক্তরাজ্য

আপডেট : ১০ নভেম্বর ২০২১, ১১:২৩ এএম

কপ-২৬ সম্মেলনের শেষ মুহূর্তে জলবায়ু অর্থায়নের বরাদ্দে গতি এসেছে। জলবায়ুজনিত ক্ষতি মোকাবিলায় সাতটি খাতে অর্থ বরাদ্দের ঘোষণা দিয়েছে উন্নত দেশগুলো। 

জলবায়ুর প্রভাবে বাংলাদেশের ক্ষতিগ্রস্ত নারীদের শিক্ষা, দক্ষতা ও উন্নয়নে ১২০ মিলিয়ন পাউন্ড দিতে চেয়েছে যুক্তরাজ্য। বাংলাদেশি টাকায় যা হয় এক হাজার ৩৯২ কোটি টাকার সমান। এছাড়া ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য অভিযোজন খাতে প্রায় ২৩৩ মিলিয়ন ডলায় ঘোষণা করে ১৩টি দেশ। পাশাপাশি কার্বন নির্গমণ কমাতে ঘোষণা করা হয়েছে ৪১৩ মিলিয়ন ডলার। 

পরিবেশ বিশেষজ্ঞ ড. আতিক রহমান বলেন, বিশ্ব নেতারা অর্থ দিতে চান তবে তা কোন খাতে কিভাবে খরচ হবে তা নির্দিষ্ট করতে হবে। বড় অর্থায়ন পেতে হলে বিজ্ঞানভিত্তিক গবেষণা করে তদবির আরও জোরদার করতে হবে। আর বাংলাদেশের বলিষ্ঠ নেতৃত্ব ও জোরালো দাবির কারণেই এই অর্থ আদায় সম্ভব হয়েছে।

এর আগে ১ নভেম্বর স্কটল্যান্ডের গ্লাসগোতে ২৬তম জাতিসংঘ জলবায়ু সম্মেলনের (কপ-২৬) মূল অধিবেশনে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতি মোকাবিলায় বার্ষিক ১০০ বিলিয়ন ডলারের তহবিল প্রদানের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোর প্রতি আহ্বান জানান।

আরও পড়ুন: দৌলতদিয়া ঘাটে ছয় কিলোমিটার দীর্ঘ জট

পরিবেশ বিশেষজ্ঞ অধ্যাপক কামরুজ্জামা মজুমদার বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে পুরুষের তুলনায় নারীরা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বাংলাদেশের নারীদের জন্য আলাদাভাবে যে বরাদ্দের ঘোষনা এসেছে তাতে নারীদের উন্নয়নে ভুমিকা রাখবে। 

সম্প্রতি জাতিসংঘের এক গবেষণা বলছে, জলবায়ু পরিবর্তনে যেসব মানুষ বাস্তুচ্যুত হয়েছে, তাদের ৮০ শতাংশই নারী। এ কারণে ২০১৫ সালের প্যারিস চুক্তিতে এই নারীদের ক্ষমতায়নের বিষয়টি বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়। 

জলবায়ুর সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য অভিযোজন খাতে প্রায় ২৩৩ মিলিয়ন ডলায় ঘোষণা করে ১৩টি দেশ। যেখানে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র আর কানাডা এগিয়ে এসেছে। এছাড়া জলবায়ু পরিবর্তনে কার্বন নির্গমণ কমাতে ঘোষণা করা হয়েছে ৪১৩ মিলিয়ন ডলার। বিশেষজ্ঞরা বলেছেন, অর্থের পরিমাণ কম হলেও এটি কপ-২৬ সম্মেলনের বড় প্রাপ্তি। 


একাত্তর/আরএইচ

পাইকারি ও গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের তফসিল ও ভোটার তালিকার বৈধতা চ্যালেঞ্জ করা রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট। এতে করে বিসিবি নির্বাচনে আর বাধা নেই।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাপানের অন্যতম বৃহৎ ট্রেডিং ও বিনিয়োগ প্রতিষ্ঠান মিতসুই অ্যান্ড কোং-এর একটি প্রতিনিধিদল।
শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার বিচারে আত্মপক্ষ সমর্থনের দিনে কাঠগড়ায় দাঁড়িয়ে দ্বিমুখী বক্তব্য দিয়েছেন মূল অভিযুক্ত সোহেল রানা। তিনি প্রথমে নিজেকে নির্দোষ দাবি করলেও পরে দোষ স্বীকার করে ক্ষমা চান।
চলমান ভূরাজনৈতিক উত্তেজনা আর যুদ্ধবিগ্রহের রক্তচক্ষু উপেক্ষা করেই বিশ্বকাপের শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে ইরান ফুটবল দল। আগামী শনিবার মেক্সিকোতে নিজেদের বিশ্বকাপ বেস ক্যাম্পের উদ্দেশ্যে উড়াল...
মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রের বারুদ আর ক্ষেপণাস্ত্রের গর্জনের মাঝেই এবার এক অবিশ্বাস্য ও চটকদার রাজনৈতিক বোমার বিস্ফোরণ ঘটালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন বাহিনীর বিমান হামলায়...
ফুটবল ইতিহাসের মহাতারকা লিওনেল মেসিকে ছোটবেলায় মাত্র কয়েক বছর ট্রেনিং দিয়েই অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁর শৈশবের কোচ এনরিকে ডোমিঙ্গুয়েজ। মাত্র ৪৫ বছর বয়সে কোচিং ছাড়ার পেছনে কোনো ক্ষোভ বা ব্যর্থতা...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর