দৌলতদিয়া ঘাটে ছয় কিলোমিটার দীর্ঘ জট

আপডেট : ১০ নভেম্বর ২০২১, ১০:১৫ এএম

দক্ষিণাঞ্চলের ২১ জেলা থেকে আসা যানবাহনের বাড়তি চাপে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরি ঘাটে ছয় কিলোমিটারের দীর্ঘ জানজটের সৃষ্টি হয়েছে। 

বুধবার (১০ নভেম্বর) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়া জিরো পয়েন্ট থেকে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ পর্যন্ত তিন কিলোমিটার এলাকায় পাড়ের অপেক্ষায় আটকে পরে পণ্যবাহী ট্রাক, যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারসহ অন্তত তিন শতাধিক যানবাহন। 

এছাড়াও দৌলতদিয়া ফেরি ঘাট থেকে ১২ কিলোমিটার পেছনে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের গোয়ালন্দ মোড় থেকে আহলাদিপুর পর্যন্ত আরো তিন কিলোমিটার এলাকায় এক সাড়িতে আটকা পরেছে অন্তত দুই শতাধিক পণ্যবাহী ট্রাক। 

image


প্রতিটি যানকে ফেরির নাগাল পেতে অপেক্ষা করতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। এতে চরম ভোগান্তিতে পরেছে যাত্রী ও চালকেরা। 

আরও পড়ুন: 'গণতন্ত্র শৃৃঙ্খলমুক্ত হলেও এখনো প্রাতিষ্ঠানিক রূপ পায়নি'

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ফেরি ঘাটের ব্যবস্থাপক শিহাব উদ্দিন জানান, ধর্মঘট প্রত্যাহারের সংবাদ পেয়ে দক্ষিণাঞ্চলের ২১ জেলার যানবাহনগুলো এই নৌরুট ব্যবহার করতে দৌলতদিয়া ঘাটের দিকে আসছে। যে কারণে ঘাট এলাকায় যানবাহনের লম্বা সাড়ি তৈরি হয়েছে। বর্তমানে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১৭টি ফেরি দিয়ে যান পারাপার করানো হচ্ছে। ভোগান্তি কমাতে যাত্রীবাহীবাস ও পচনশীল পণ্যবাহী ট্রাককে অগ্রাধীকার ভিত্তিতে পারাপার করা হচ্ছে। 


একাত্তর/আরএইচ

চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
হবিগঞ্জে ‘আর্জেন্টিনা বনাম ব্রাজিলের’ প্রীতি ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের নারী ও পুরুষসহ অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ...
বিশ্বকাপের সোনালী ট্রফিটা ছুঁয়ে দেখার জন্য কতটা মরিয়া পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল, তা মাঠের খেলা শুরু হওয়ার আগেই স্পষ্ট হয়ে গেল। আমেরিকার বিলাসবহুল কোনো রিসোর্টে ফুটবলাররা যাতে প্রমোদ...
বিশ্বকাপের ট্রফি ধরে রাখার মিশন শুরু হওয়ার আগেই আর্জেন্টিনা শিবিরে মহাচিন্তার ভাঁজ! যুক্তরাষ্ট্রে দলটির প্রথম প্রাক-টুর্নামেন্ট অনুশীলন সেশনে বাকি সতীর্থদের সাথে নয়, বরং সম্পূর্ণ একা একা অনুশীলন...
বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু হতে বাকি আর মাত্র কয়েকটা দিন। কিন্তু মাঠের লড়াই শুরুর আগেই বাজিকরদের চোখে ফেভারিটের তালিকায় ইউরো চ্যাম্পিয়ন স্পেন, ফরাসি দেমাগি ফ্রান্স কিংবা হ্যারি কেইনের ইংল্যান্ডের চেয়ে...
চলমান ভূরাজনৈতিক উত্তেজনা আর যুদ্ধবিগ্রহের রক্তচক্ষু উপেক্ষা করেই বিশ্বকাপের শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে ইরান ফুটবল দল। আগামী শনিবার মেক্সিকোতে নিজেদের বিশ্বকাপ বেস ক্যাম্পের উদ্দেশ্যে উড়াল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর