সংঘর্ষ এড়ানো কঠিন: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ১১ নভেম্বর ২০২১, ০২:৫০ পিএম

ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংঘর্ষ এড়ানো কঠিন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তবে আইনশৃঙ্খলা বাহিনী নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও সংঘর্ষহীন করতে কাজ করে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। 

বৃহস্পতিবার (১১ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, সবসময়ই আপনারা দেখে আসছেন, ইউপি নির্বাচন হলো গোষ্ঠী গোষ্ঠীর নির্বাচন, আধিপত্যের নির্বাচন। এই নির্বাচনে ঝগড়াঝাটি হয়েই থাকে। বিশাল এলাকা নিয়ে নির্বাচন হচ্ছে। পুলিশ পুলিশের কাজ করছে। 

নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী স্পষ্ট বলে গেছেন সুষ্ঠু ইলেকশনের জন্য, নিরপেক্ষ নির্বাচনের জন্য আমাদের নিরাপত্তা বাহিনীকে যাতে ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়। সেটাই করা হয়েছে। সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন করার জন্য তারা কাজ করে যাচ্ছে। 

বৃহস্পতিবার চলা ইউপি নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোটের সময় সংঘর্ষ ও প্রাণনাশের ঘটনায় মন্ত্রী বলেন, বেশ কয়েকটি এলাকায় হতাহতের ঘটনা আমরা দেখছি। পুলিশ যথাযথভাবেই তাদের শনাক্ত করেছে। যারা দোষী, তাদের গ্রেফতার করা হয়েছে। 

আরও পড়ুন: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হবার বিষয়ে যা বললেন মুরাদ হাসান

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠান: 

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আগামী ১৬ ডিসেম্বর থেকে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠান শুরু হচ্ছে। আর ১৬ ডিসেম্বরের আগেই মুজিববর্ষের অনুষ্ঠান শেষ করতে চায় সরকার। 

তিনি জানান, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে বিদেশি অনেক অতিথি আসার কথা রয়েছে। সুনির্দিষ্ট করে দুইজন রাষ্ট্র ও সরকারপ্রধান আসতে পারেন। দুই দিনব্যাপী (১৬-১৭ ডিসেম্বর) অনুষ্ঠান হবে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। 

তিনি জানান, জাতীয় প্যারেড স্কয়ারে ১৬ ডিসেম্বর অনুষ্ঠান হবে। কড়া নিরাপত্তা থাকবে এই দুই এলাকা ও আশপাশে। এসব অনুষ্ঠান ও উৎসবস্থলের এক কিলোমিটারের মধ্যে গ্যাস সিলিন্ডারের গাড়ি অবস্থান করতে পারবে না। এ সময় ভ্রাম্যমাণ দোকান থাকবে না এবং নির্মাণকাজ বন্ধ থাকবে। জাতির পিতার সমাধিস্থল ও সারাদেশেও পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা হবে। 

এ সময় মন্ত্রী আরও জানান, আগামী ২৪-২৯ নভেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় লোকজ মেলা অনুষ্ঠান হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই মেলায় সুবিধামতো একদিন যাবেন।


একাত্তর/আরএইচ

পাইকারি ও গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের তফসিল ও ভোটার তালিকার বৈধতা চ্যালেঞ্জ করা রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট। এতে করে বিসিবি নির্বাচনে আর বাধা নেই।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাপানের অন্যতম বৃহৎ ট্রেডিং ও বিনিয়োগ প্রতিষ্ঠান মিতসুই অ্যান্ড কোং-এর একটি প্রতিনিধিদল।
শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার বিচারে আত্মপক্ষ সমর্থনের দিনে কাঠগড়ায় দাঁড়িয়ে দ্বিমুখী বক্তব্য দিয়েছেন মূল অভিযুক্ত সোহেল রানা। তিনি প্রথমে নিজেকে নির্দোষ দাবি করলেও পরে দোষ স্বীকার করে ক্ষমা চান।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর