ফতুল্লায় জমে থাকা গ্যাসে বিস্ফোরণ, দুই নারীর মৃত্যু

আপডেট : ১৫ নভেম্বর ২০২১, ১২:১১ পিএম

নারায়ণগঞ্জের ফতুল্লায় পাঁচ তলা একটি ভবনের নিচ তলার ফ্ল্যাটে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে দুই নারী নিহত হয়েছেন। এসময় নারী ও শিশুসহ অনন্ত ছয়জন দগ্ধ হয়েছেন।

শুক্রবার (১২ নভেম্বর) ফতুল্লার লালখাঁ এলাকার মোক্তার মিয়ার বাড়িতে এ গ্যাস বিস্ফোরণে ঘটনা ঘটে।

নিহত দুই নারীরা হলেন- মায়া রানী ও মঙ্গলী রানী।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ছয়টার দিকে হঠাৎ পাঁচ তলা ভবনের নিচ তলার ফ্ল্যাটে বিকট শব্দে বিস্ফোরণ হয়। এতে পাশের আরও দুটি বাড়ির ও দোকান ক্ষয়ক্ষতি হয়। ঘটনাস্থলেই দেয়াল চাপায় মারা যায় গৃহবধূ মায়া রাণী। দগ্ধ ও আহতদের সাত জনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এদের মধ্যে মঙ্গলী রাণী নামে আরও একজনের মৃত্যু হয়। চারজনকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। দুইজনক বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় বাড়িটির আশেপাশে থাকা কয়েকটি ঘর ও দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। 

আরও পড়ুন: ইউপি নির্বাচনে শামীম ওসমান ও র‍্যাব কর্মকর্তার বাক্য বিনিময়

image

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, সকালে ছয়টার দিকে বিস্ফোরণে পর আগুন লেগে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণ করে। ধারণা করা হচ্ছে জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। তদন্ত পর আরও বিস্তারিত বলা যাবে।

নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক  (রাজস্ব) তোফাজ্জল হোসেন জানিয়েছেন, বিস্ফোরণের ঘটনায় জেলা প্রশাসন থেকে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। নিহতদের পরিবারকে শেষকৃত্যের জন্য জেলা প্রশাসকের পক্ষ থেকে ২০ হাজার টাকা করা অনুদান দেওয়া হচ্ছে। ভবনটি সিল-গালা করে দেওয়া হয়েছে।

একাত্তর/আরএইচ

চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
হবিগঞ্জে ‘আর্জেন্টিনা বনাম ব্রাজিলের’ প্রীতি ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের নারী ও পুরুষসহ অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর