বাংলাদেশে আগামী নির্বাচনে স্বচ্ছতার আশা যুক্তরাজ্যের

আপডেট : ১৫ নভেম্বর ২০২১, ০৯:৪০ পিএম

বাংলাদেশের আগামী নির্বাচন স্বচ্ছতার সাথে হবে বলে আশা প্রকাশ করেছেন যুক্তরাজ্যের কমনওয়েলথ, জাতিসংঘ ও দক্ষিণ এশিয়া বিষয়ক প্রতিমন্ত্রী লর্ড তারিক আহমেদ। 

সোমবার (১৫ নভেম্বর) দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত 'বাংলাদেশ-যুক্তরাজ্যের অংশীদারিত্বের অগ্রগতি' শীর্ষক এক সেমিনারে এই আশাবাদ ব্যক্ত করেন তিনি। 

সেমিনার পরবর্তীতে সংবাদ মাধ্যমের দেওয়া প্রতিক্রিয়ায় এক প্রশ্নের উত্তরে তারিক আহমেদ বলেন, প্রত্যেক দেশের গণতন্ত্রের জন্যই অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রয়োজন। সে কারণে বাংলাদেশেও স্বচ্ছ ও অবাধ নির্বাচন প্রত্যাশা করে যুক্তরাজ্য।

এসময় তিনি করোনা মহামারির পর বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার ক্ষতি পুষিয়ে নিতে বাংলাদেশকে ৫১ মিলিয়ন পাউন্ড সহায়তারও আশ্বাস দেন। 

তারিক আহমেদ আরও বলেন, বাংলাদেশ রোহিঙ্গা সংকট মোকাবিলা করছে। এই সংকট সমাধানে যুক্তরাজ্য বাংলাদেশের পাশে রয়েছে। 

আরও পড়ুন: মাহবুব তালুকদারের মন্তব্য শালীনতা বহির্ভূত: সিইসি

তিনি বলেন, ভারত মহাসাগরীয় অঞ্চলে বাংলাদেশের নেতৃত্বকে স্বাগত জানায় যুক্তরাজ্য। বাংলাদেশ ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) চেয়ারের দায়িত্ব পেতে চলেছে। আমরা আশা করি বাংলাদেশ খুব ভালোভাবে এর নেতৃত্বের মধ্য দিয়ে এগিয়ে যাবে।

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে তিন দিনের সফরের সোমবার সকালে ঢাকায় আসেন তারিক আহমেদ। 

বাংলাদেশে সফরকালে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমসহ সরকারের বেশ কয়েকজন জ্যেষ্ঠ মন্ত্রীর সাথে সাক্ষাৎ করবেন বলে আশা করা হচ্ছে। 


একাত্তর/আরএইচ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) বাংলাদেশ অফিসের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার।
পাইকারি ও গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের তফসিল ও ভোটার তালিকার বৈধতা চ্যালেঞ্জ করা রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট। এতে করে বিসিবি নির্বাচনে আর বাধা নেই।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাপানের অন্যতম বৃহৎ ট্রেডিং ও বিনিয়োগ প্রতিষ্ঠান মিতসুই অ্যান্ড কোং-এর একটি প্রতিনিধিদল।
রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার চাঞ্চল্যকর মামলার যুক্তিতর্ক উপস্থাপন চলছে। বৃহস্পতিবার (৪ জুন) বেলা পৌনে ১২টায় ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে এই যুক্তিতর্ক...
হজযাত্রীদের লাগেজ কাটার ঘটনাটি বাংলাদেশ অংশে ঘটেনি বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ নিয়ে যে প্রচার...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) বাংলাদেশ অফিসের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার।
ঈদের ছুটি শেষ হওয়ার পর বেশ কিছুদিন পেরিয়ে গেলেও রাজধানীতে কর্মমুখী মানুষের ফেরার ধারা এখনও অব্যাহত রয়েছে। নাড়ির টানে বাড়ি যাওয়া মানুষ চিরচেনা ব্যস্ত নগরজীবনে ফিরতে শুরু করায় ঢাকাও ধীরে ধীরে তার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর