অর্থ আত্মসাত: ৩৫ ঊর্ধ্বতন কর্মকর্তার নাম দুদকের চার্জশিটে

আপডেট : ১৫ নভেম্বর ২০২১, ০৮:২৮ পিএম

২৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে বিভিন্ন পর্যায়ের ৩৫ জন কর্মকর্তার বিরুদ্ধে চার্জশিট অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। চার্জশিটভুক্ত আসামিরা সাধারণ বিমা করপোরেশন, এক্সিম ব্যাংক, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের ঊর্ধ্বতন কর্মকর্তা। 

সোমবার (১৫ নভেম্বর) কমিশনের এক সভায় এই চার্জশিট অনুমোদন দেওয়া হয়। 

দুদক সূত্র জানায়, আসামিরা পরস্পর যোগসাজশে বিমা প্রিমিয়ামের ২৫ কোটি টাকা আত্মসাৎ করেন। ২০২০ সালের ৯ নভেম্বর জালিয়াতির মাধ্যমে ডকুমেন্ট তৈরি করে বিমা প্রিমিয়ামের প্রায় ২৬ কোটি ১৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে একটি মামলা দায়ের করে দুদক। গত ২৯ জুলাই সাধারণ বিমা করপোরেশনের সাবেক ম্যানেজার ও শাখা প্রধান মো. আবুল কাশেমকে গ্রেপ্তার করা হয়। 

দুদক সূত্র জানায়, আবুল কাশেম ছাড়াও মামলার অন্য আসামিরা হলেন, সাধারণ বিমা করপোরেশনের ম্যানেজার জহিরুল ইসলাম, এক্সিম ব্যাংক ইমামগঞ্জ শাখার সাবেক এভিপি ও ম্যানেজার মুসা আহমেদ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন পরিদপ্তরের সহকারী পরিচালক মুহাম্মদ মিজানুর রহমান ও উপ-পরিচালক ড. শেলিনা বেগম, কন্ট্রোলার জসিম উদ্দিন আখন্দ, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাবেক নিম্নমান সহকারী উপেন্দ চন্দ্র দাস, এ এফ এম আশরাফুল আলম, সাবেক উপ-পরিচালক (হিসাব) কাজী আশরাফুল হক, সাবেক সহকারী পরিচালক (হিসাব) শাহানারা আফরোজ, খুলনা আঞ্চলিক হিসাব দপ্তরের সাবেক সহকারী পরিচালক আমিরুল ইসলাম, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাবেক অতিরিক্ত পরিচালক (হিসাব) ও বর্তমানে অবসরপ্রাপ্ত আলতাফ হোসাইন। 

আরও পড়ুন: টিকা পরিবহনে ১৮টি ফ্রিজার ট্রাক দেবে যুক্তরাষ্ট্র

এছাড়া বিদ্যুৎ ভবনের উপ-পরিচালক (হিসাব পরিদপ্তর) ফয়েজ আহম্মদ, উপ-পরিচালকজ আওলাদ হোসেন, সহকারী পরিচালক (হিসাব) গৌতম কুমার দেবনাথ, সাবেক উপ-পরিচালক আসাদুজ্জামান খান, সাবেক উপ-পরিচালক চুনী লাল দেবনাথ, সাবেক উপ-পরিচালক মেহবুব মোর্শেদ, উপ-পরিচালক রইছ উদ্দিন, সাবেক পরিচালক আবুল বাসার চৌধুরী, সাবেক পরিচালক কাজী আহসান উল্লাহ, সাবেক পরিচালক অজিত কুমার ঘোষ, সাবেক পরিচালক মিজানুর রহমান সরকার, সাবেক পরিচালক নুরুল আলম, সাবেক পরিচালক আনোয়ার হোসেন। 

আরও রয়েছেন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের সাবেক ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. স্বপন কুমার রায়, সাবেক সিনিয়র সায়েন্টিফিক অফিসার ড. শিরীন আক্তার জাহান, সাবেক সিনিয়ার সায়েন্টিক অফিসার ড. মুহাম্মদ শাহরয়িার বাসার, সাবেক সিনিয়র সায়েন্টিক অফিসার ড. মালা খান, বর্তমান চিফ সায়েন্টিফিক অফিসার মোহাম্মদ নাজিম জামান, ড. মো. তুষার উদ্দিন, সিনিয়র সায়েন্টিফিক অফিসার দিপা ইসলাম, মিসেস নাসরিন আক্তার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন পরিদপ্তরের সাবেক প্রধান সহকারী পরিচালক মোছেনা বেগম ও মহাখালীর টিবি হাসপাতালের এমএলএসএস মিলন। 


একাত্তর/আরএইচ

পাইকারি ও গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের তফসিল ও ভোটার তালিকার বৈধতা চ্যালেঞ্জ করা রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট। এতে করে বিসিবি নির্বাচনে আর বাধা নেই।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাপানের অন্যতম বৃহৎ ট্রেডিং ও বিনিয়োগ প্রতিষ্ঠান মিতসুই অ্যান্ড কোং-এর একটি প্রতিনিধিদল।
শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার বিচারে আত্মপক্ষ সমর্থনের দিনে কাঠগড়ায় দাঁড়িয়ে দ্বিমুখী বক্তব্য দিয়েছেন মূল অভিযুক্ত সোহেল রানা। তিনি প্রথমে নিজেকে নির্দোষ দাবি করলেও পরে দোষ স্বীকার করে ক্ষমা চান।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর