১৯ নভেম্বর শুরু হতে যাওয়া পাকিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অভিজ্ঞদের বাদ দিয়ে তারুণ্যনির্ভর দল গঠন করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
মঙ্গলবার (১৬ নভেম্বর) ১৬ সদস্যের এই দল ঘোষণা করে বিসিবি।
বাংলাদেশ দলে ইনজুরির কারণে সাকিব আর হাসান ও মোহাম্মদ সাইফুদ্দিন থাকছে না। একইসঙ্গে চোতের কারণে দলে নেই তামিম ইকবাল। দলে নেই মুশফিকুর রহমও। বাদ পড়েছেন সৌম্য সরকার, লিটন দাস ও রুবেল হোসেন।
এতো না থাকার ভিড়ে দলে সুযোগ পেয়েছেন বেশ কয়েকজন তরুণ। এসেছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলী, টেস্ট থেকে সরাসরি টি-টোয়েন্টি দলে ঢুকেছেন সাইফ হাসান।
আরও পড়ুন: সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী
ফিরেছেন নাজমুল হোসেন শান্ত। সুযোগ পেয়েছেন ইয়াসির আলী রাব্বি, অলরাউন্ডার শহিদুল ইসলাম, বিশ্বকাপে স্ট্যান্ডবাই হিসেবে থাকা আমিনুল ইসলাম বিপ্লব।
বাংলাদেশের টি-টোয়েন্টি দল:
মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, ইয়াসির আলী রাব্বি, নাঈম শেখ, আফিফ হোসেন, কাজী নুরুল হাসান সোহান, শামীম হোসেন পাটোয়ারী, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, শেখ মেহেদী হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, নাসুম আহমেদ, শহিদুল ইসলাম ও আকবর আলী।
একাত্তর/আরএইচ
