সিরিজের শেষ ম্যাচ অনিশ্চিত মুস্তাফিজের

আপডেট : ২০ নভেম্বর ২০২১, ০৭:৪২ পিএম

সিরিজের প্রথম দুই ম্যাচ হেরে ইতোমধ্যে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হাতছাড়া হয়েছে বাংলাদেশের। পাকিস্তানের বিপক্ষে তৃতীয় ম্যাচটি কেবলই নিয়মরক্ষার। তবে ওই ম্যাচে মুস্তাফিজুর রহমানকে পাওয়া নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।

শনিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বাঁহাতি পেসার মোস্তাফিজের চোট পাওয়ার খবর দিয়েছে। মেডিকেল দল জানিয়েছে, পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে বোলিংয়ের সময় হঠাৎ করেই পেশিতে ব্যথা অনুভব করেন তিনি। সেকারণে মাঠ ছেড়ে চলেও যেতে হয় তাকে। আগামীকাল তার শারীরিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে তৃতীয় টি-টোয়েন্টিতে তিনি খেলতে পারবেন কিনা সে সিদ্ধান্ত নেওয়া হবে।

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে পাকিস্তানের ইনিংসের ১৪তম ওভারের প্রথম বলটি করে মাঠ ছাড়েন মুস্তাফিজ। তবে বেরিয়ে যাওয়ার সময় তাকে কোনো অস্বস্তি অনুভব করতে দেখা যায়নি। তার অসমাপ্ত ওভারটি পরে শেষ করেন আরেক বাঁহাতি পেসার শরিফুল ইসলাম।

ওই ওভার শুরুর আগেই ঘটে অদ্ভুত এক কাণ্ড। স্টেডিয়ামের উত্তর দিকের গ্যালারি থেকে কাঁটা তারের বেড়া ডিঙ্গিয়ে মাঠে প্রবেশ করেন এক দর্শক। সাত জন মাঠকর্মীকে ফাঁকি দিয়ে তিনি দৌড়ে ছুটে যান ক্রিজের দিকে। সেখানে পৌঁছে মুস্তাফিজের পায়ের কাছে লুটিয়ে পড়েন তিনি। সেসময় তার মাথায় হাত দিয়ে স্পর্শ করতে দেখা যায় কাটার মাস্টার খ্যাত তারকাকে।

আরও পড়ুন: হোমগ্রাউন্ডেও পাকিস্তানের সমর্থন! ক্ষুব্ধ মাশরাফি

খেলার মাঝে মাঠে প্রবেশ করে জৈব সুরক্ষা বলয় ক্ষতিগ্রস্ত করে ফেলেছেন ওই দর্শক। এতে মাঠে থাকা ক্রিকেটার ও ম্যাচ অফিসিয়ালদের করতে হচ্ছে বাড়তি এক দফা করোনাভাইরাস পরীক্ষা। তবে বিসিবির প্রধান চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, আপাতত তারা ঝুঁকির কিছু দেখছেন না।


একাত্তর/এসএ

রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর