এপ্রিলের মধ্যে নোয়াখালীর সব মেয়াদোর্ত্তীণ কমিটির সম্মেলনের চিন্তা

আপডেট : ২০ নভেম্বর ২০২১, ০৯:০২ পিএম

এপ্রিল মাসের মধ্যে নোয়াখালীর সব মেয়াদোত্তীর্ণ ওয়ার্ড থেকে শুরু করে উপজেলা আওয়ামী লীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের সব কমিটির সম্মেলন করার নির্দেশ দিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন।

শনিবার (২০ নভেম্বর) বিকেলে  নোয়াখালী জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভা শেষে সমাপনী বক্তব্যে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

হুইপ স্বপন আরো বলেন, একটা সামান্য কোম্পানীগঞ্জ উপজেলা, তার মধ্যে বসুরহাট পৌরসভা। সেটার যন্ত্রণায় আমাদের ঘুম নেই, রাত নেই, দিন নেই, আমাদের ঘুম হারাম হয়ে গেছে। পুরো নোয়াখালীর রাজনীতিকে ধ্বংস করছে কোম্পানীগঞ্জের রাজনীতি।

নোয়াখালী জেলা কমিটির অধীনে কোম্পানীগঞ্জ উপজেলা। জেলা আওয়ামী লীগ কোম্পানীগঞ্জের বিষয়ে সিদ্ধান্ত নিয়ে কেন্দ্রীয় নেতাদের জানাবে।

তিনি বলেন, বিএনপির অনেক আইনজীবী আছেন তারা আদালতে দ্বারস্ত হতে পারেন। দেশের আইন সবার জন্য সমান, আদালত সম্পূর্ণ স্বাধীন। আদালত যদি নির্দেশনা দেয় সরকার একশ’ বার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠাবে। কিন্তু আইন তা পারমিট করে না। উনার অসুস্থতাকে নিয়ে রাজনীতি করছে বিএনপি। বেগম জিয়ার মুক্তি অথবা চিকিৎসা চান না বিএনপি। বরং বেগম খালেদা জিয়ার অসুস্থতাকে নিয়ে রাজনীতি করার চেষ্টা করছে।

তিনি আরও বলেন, আইন সবার জন্য সমান। তারপরও সাবেক প্রধানমন্ত্রী, সিনিয়র সিটিজেন ও একজন রাজনীতিবিদ হিসেবে বেগম জিয়াকে একজন কাজের বুয়াসহ কারাগারে থাকার সুযোগ করে দেওয়া হয়েছিল।

এখন তারা রাতে বেলা আমাদের কাছে এসে মানবিক আবেদন করছেন। সংসদের নেত্রীর কাছে মানবিক আবেদন করছেন, আবার তারাই রাজপথে নেত্রীর বিরুদ্ধে বক্তব্য দিয়ে যাচ্ছেন। মানবিকতা কাকে বলে সেটা কি বিএনপির কাছে নেত্রী বা আওয়ামী লীগকে শিখতে হবে?

এর আগে সকাল ১১টার সময় নোয়াখালী জেলা স্কুল মাঠে নোয়াখালী জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভা জাতীয় পতাকা, বেলুন ও পায়রা উড়িয়ে হুইপ ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপনসহ কেন্দ্রীয় ও জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উদ্বোধন করেন।

আরও পড়ুন: নীলফামারী প্রেসক্লাব নির্বাচনে সভাপতি ববী, সম্পাদক রাব্বী

জেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ আনম খায়রুল আনম চৌধুরী সেলিমের সভাপতিত্বে এবং জেলা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক শিহাব উদ্দিন শাহিন ও শহিদ উল্লাহ খান সোহেলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, অর্থ পরিকল্পনা বিষয়ক সম্পাদক বেগম ওয়াসিকা আয়েশা খান এমপি, যুব ও ক্রীড়া সম্পাদক হারুনুর রশিদ, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক বেগম ফরিদুন্নাহার লইলি, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ।


একাত্তর/আরএ

নোয়াখালীতে বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
নোয়াখালীতে গ্যাস বিতরণ ব্যবস্থা ও গ্রাহক সেবা নিয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক কিশোরীর জবানবন্দির ভিডিও ফাঁসের পর নোয়াখালীর হাতিয়ার জাহাজমারা পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ (আইসি) পরিদর্শক খোরশেদ আলমকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে...
নোয়াখালীর নানাবাড়িতে বেড়াতে এসে মাদক কারবারিদের হামলায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে গাঁজা সেবনকারী ও হামলার মূল আসামিকে আটক করেছে। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর