ফেরির টোলঘর ভেঙ্গে দিলো বিক্ষুব্ধ জনতা

আপডেট : ২০ নভেম্বর ২০২১, ০৯:১৩ পিএম

বাগেরহাটের শরণখোলার রায়েন্দা-বড়মাছুয়া ফেরিঘাটের ইজারা আদায়ের টোল ঘর ভেঙ্গে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। ইচ্ছেমাফিক টোল আদায় করাকে কেন্দ্র করে এ ভাংচুরের ঘটনা ঘটে।

সাধারণ মানুষকে জিম্মি করে টোল আদায়ের ঘটনায় শরণখোলা ও মঠবাড়িয়া উপজেলার মানুষের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়। এর প্রতিবাদে শনিবার (২০ নভেম্বর) দুপুরে এলাকাবাসী রায়েন্দা পাড়ে বিক্ষোভ মিছিল করে এবং বড়মাছুয়া পাড়ে মানববন্ধন করে। এলাকায় উত্তেজনা বিরাজ করায় পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বাগেরহাটের শরণখোলা ও পিরোজপুরের মঠবাড়িয়ার মধ্যবর্তী তিন কিলোমিটার চওড়া বলেশ্বর নদের খেয়া পারাপারে মানুষের চরম দুর্ভোগ পোহাতে হয়। দুই উপজেলাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে গত ১০ নভেম্বর বলেশ্বর নদে ফেরি চালু হয়। ফেরি চালু হওয়ায় উপকুলীয় বরগুনা, পাথরঘাটা, মঠবাড়িয়া, শরণখোলা, মোরেলগঞ্জ, মোংলার সাথে যোগাযোগব্যবস্থা অনেক সহজ হয়ে যায়।

আরও পড়ুন: 'সামান্য অসুস্থতায় খালেদা জিয়াকে বিদেশ নিতে চাওয়া রহস্যজনক'

কিন্তু খেয়াঘাট ইজারাদার লোকসান পুষিয়ে নিতে শুক্রবার থেকে ফেরিঘাট এসে টোল আদায় শুরু করেন। ঘাটে টোল ঘর নির্মাণ করে বেড়া দিয়ে গেট বানিয়ে টোল আদায় করায় ভুক্তভোগী মানুষের মধ্য চরম ক্ষোভের সৃষ্টি হয়। প্রতিবাদে রায়েন্দা ঘাটপাড়ে বিক্ষোভ মিছিল করে এলাকাবাসী। একপর্যায় বেড়া ও টোলঘর ভেঙ্গে দেয় তারা। 

মঠবাড়িয়ার বড়মাছুয়া ইউপি সদস্য মো: কাইয়ুম হোসেন বলেন, বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে খেয়াঘাটের ইজারা নিয়ে সড়ক বিভাগের ফেরিঘাটে টোল আদায়ে জনসাধারণের সাথে চরম অন্যায় করা হচ্ছে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা খাতুনে জান্নাত বলেন, এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত টোল আদায় বন্ধ রাখা হয়েছে। এখন থেকে খেয়াঘাটের ইজারাদার ফেরিঘাটে গিয়ে টোল আদায় করতে পারবে না।

জানতে চাইলে রায়দা-বড়মাছুয়া খেয়াঘাটের ইজারাদার মো: সালাম হাওলাদার বলেন, পঞ্চাশ লক্ষাধিক টাকায় খেয়ার ইজারা নিয়েছি। কিন্ত ফেরি চালু হওয়ার পর থেকে আমাদের লোকসান হলে টাকা ফেরৎ চেয়ে খুলনার বিভাগীয় কমিশনারের কাছে আবেদন করলে তার নির্দেশনা অনুযায়ী টোল আদায় শুরু করি। কিন্তু ইজারা না পেয়ে আমাদের প্রতিপক্ষরা টোলঘর ভেঙ্গে দিয়েছে।


একাত্তর/টিএ

বাগেরহাটের ঐতিহাসিক খান জাহান আলী (রহ.) মাজারের দিঘীতে কুমিরের আক্রমণের শিকার হয়ে নিখোঁজ হওয়া আট বছর বয়সী শিশু ফাতেমার মরদেহ উদ্ধার করা হয়েছে।
এক মাস চার দিন পর বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর হাত থেকে মুক্তি পেয়ে সুন্দরবন থেকে বাড়ি ফিরে এসেছেন বাগেরহাটের শরণখোলার দুই জেলে। বুধবার (২৭ মে) সকালে মুক্তিপণ দিয়ে তারা বাড়ি ফিরে আসেন।
বাগেরহাটে সৎ মার বিরুদ্ধে সাড়ে ছয় বছরের এক শিশুকে বালতির পানিতে চুবিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত নারীকে জিজ্ঞাসাবাদে আটক করেছে পুলিশ।
বাগেরহাটে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল চালকসহ মোট তিনজন নিহত হয়েছেন। বুধবার (২০ মে) সকালে  খুলনা-মোংলা মহাসড়কের চুলকাঠি এলাকার ভট্ট বালিয়াঘাটায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর