পুলিশ পরিচয়ে বামপন্থী নেতাকে তুলে নেওয়ার অভিযোগ

আপডেট : ২৩ নভেম্বর ২০২১, ১২:২৬ পিএম

বামপন্থী দল সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঢাকা মহানগর নেতা সাজেদুল হক রুবেলকে তার বাসা থেকে পুলিশ পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

ঢাকার মিরপুর ১৩ নম্বর সেকশনের বাসা থেকে সোমবার (২২ নভেম্বর) মধ্যরাতে পুলিশের গাড়ি এসে রুবেলকে তুলে নেয় বলে দলটির নেতারা জানিয়েছেন।

রুবেলের স্বজনদের বরাতে সিপিবির সহযোগী সংগঠন যুব ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক খান আসাদুজ্জামান মাসুম জানান, রাত ১১টার দিকে পুলিশের গাড়ি এসে বাসা থেকে তাকে নিয়ে যায়। “ডা. রুবেলের বাবা অধ্যাপক ডা. রেজাউল হক যখন জানতে চাইছিলেন, তখন তারা বলেছিলেন যে থানায় নেওয়া হচ্ছে।”

একাত্তর অনলাইনকে মাসুম বলেন, তারা পরে কাফরুল ও মিরপুর থানায় খোঁজ নিলেও কোনো থানার পক্ষ থেকে তাকে গ্রেপ্তারের কথা স্বীকার করা হয়নি।

এই যুব নেতার ধারণা, আইডিএস গার্মেন্টসের শ্রমিকদের আন্দোলনে সংহতি জানিয়েছিলেন রুবেল, সেই কারণেই তাকে ধরে নেওয়া হয়েছে।

রুবেলকে গ্রেপ্তার করা হয়েছে কি না- জানতে চাইলে কাফরুল থানার ওসি হাফিজুর রহমান গ্রেপ্তারের খবর অস্বীকার করে গণমাধ্যমকে বলেন,“ আমরা খুঁজছি তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য।”

কী কারণে- জানতে চাইলে তিনি বলেন, “সরকারবিরোধী, রাষ্ট্রবিরোধী বিভিন্ন ধরনের কর্মকাণ্ড চালাচ্ছে। গার্মেন্ট শ্রমিকদের উস্কে দিচ্ছে। পুলিশ-র‌্যাব দিয়ে কিছু করতে পারবে না, এমন বক্তব্য দিচ্ছে। গার্মেন্টস সেক্টরকে অস্থিতিশীল করার চেষ্টার করছে।”

এক প্রশ্নের জবাবে ওসি হাফিজুর বলেন, “অন্য কোনো এজেন্সি তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিতে পারে। তবে আমাদের থানাতেই তাকে দেবে। তাকে থানায় দেওয়ার পর পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

জানতে চাইলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (ডিবি-মিরপুর বিভাগ) সালাউদ্দিন খান নাদিম বলেন, তারা রুবেলকে গ্রেপ্তার করেননি।

ছাত্র ইউনিয়নের সাবেক সাংগঠনিক সম্পাদক রুবেল পেশায় দন্ত চিকিৎসক। তিনি যুব ইউনিয়নেরও সভাপতিমণ্ডলীর সদস্য। তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশনের সর্বশেষ নির্বাচনে সিপিবির মেয়র প্রার্থী ছিলেন।

রুবেলের বিষয়ে পুলিশের স্পষ্ট বক্তব্য দাবি করেছেন সিপিবির কেন্দ্রীয় নেতা রুহিন হোসেন প্রিন্স।

এক ফেইসবুক পোস্টে তিনি বলেন, “তার বাসায় ২২ নভেম্বর ২০২১ রাতে পুলিশ হানা দেয় ও কাফরুল থানার পরিচয় দিয়ে নিয়ে যায়। এখনও পর্যন্ত কমরেড রুবেলকে থানায় নেওয়া হয়নি। আমরা তার খবর পাচ্ছি না। সংশ্লিষ্ট থানার কর্তব্যরতরা থানায় নেওয়ার কথা অস্বীকার করছেন। আমরা অবিলম্বে ডা. সাজেদুল হক রুবেল এর অবস্থান সম্পর্কে জানতে চাই।  নিঃশর্ত মুক্তি চাই।”

রুবেলের মুক্তি দাবিতে বিবৃতি দিয়েছে যুব ইউনিয়নের সভাপতি হাফিজ আদনান রিয়াদ এবং সাধারণ সম্পাদক খান আসাদুজ্জামান মাসুম।

বিবৃতিতে বলা হয়, “গ্রেপ্তার করার মধ্য দিয়ে কখন কোন ন্যায্য আন্দোলন কে থামানো যায়নি। যুবনেতা ডা.সাজেদুল হক রুবেল অবিলম্বে নিঃশর্ত মুক্তি দেয়া না হলে বাংলাদেশ যুব ইউনিয়ন আন্দোলন গড়ে তুলবে।”


একাত্তর/এসএ

নাসির গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মোহাম্মদ নাসির উদ্দিন বিশ্বাসের চতুর্থ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের চলচ্চিত্রের বিজয়রথ অব্যাহত। বহুল আলোচিত চলচ্চিত্র ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এর জন্য ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে স্বতন্ত্র চলচ্চিত্র সমালোচকদের সম্মানজনক...
সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ওয়ালটন ফ্রিজ-টেলিভিশনের মতো উচ্চ প্রযুক্তির ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক্যাল পণ্যের পাশাপাশি বিভিন্ন হাই-কনফিগারেশনের ল্যাপটপ ও ট্যাব তৈরি করছে।
‘এআই ড্রিভেন বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের প্রযুক্তি খাতের অন্যতম প্রধান সম্মেলন ‘বাংলাদেশ আইটি লিডার্স কানেক্ট-২০২৬’। বাংলাদেশ আইটি প্রফেশনালস...
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি ও এর ধ্বংসাত্মক প্রভাব নিয়ে বিশ্বজুড়ে তৈরি হওয়া আশঙ্কাকে সরাসরি ‘ভুয়া’ বা ‘প্রতারণা’ বলে উড়িয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।...
পটুয়াখালীর বাউফলে গ্রামীণ অবকাঠামো সংস্কার (টিআর/কাবিখা) কর্মসূচির আওতায় নেওয়া প্রকল্পের অর্থ লুটপাটের গুরুতর অভিযোগ উঠেছে। সরেজমিনে অধিকাংশ প্রকল্পে কাজ না করেই বরাদ্দের টাকা তুলে নেওয়ার...
ডেনমার্ক উপকূলের অদূরে আন্তর্জাতিক জলসীমায় একটি ডেনিশ সামরিক হেলিকপ্টার লক্ষ্য করে দুই দুইটি সতর্কতামূলক ফ্লেয়ার বা আতশবাজি ছুড়েছে রাশিয়ার একটি যুদ্ধজাহাজ। ডেনমার্ক সামরিক বাহিনীর দেওয়া তথ্য...
হলিউড অভিনেত্রী সিডনি সুইনির একটি বিতর্কিত স্পোর্টস গ্যাম্বলিং (জুয়া) বিজ্ঞাপনকে ঘিরে বিশ্ব ক্রীড়াঙ্গনে তীব্র বিতর্কের ঝড় উঠেছে! বিজ্ঞাপনটিতে ২৯ বছর বয়সী এই মার্কিন অভিনেত্রীকে নগ্ন অবস্থায় বিভিন্ন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর