সেনবাগে পিকআপ থেকে ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার এক

আপডেট : ০৫ নভেম্বর ২০২৬, ১১:৫৬ এএম

নোয়াখালীর সেনবাগে মহাসড়কে অভিযান চালিয়ে একটি পিকআপের বডির ভেতর থেকে বিশেষ কায়দায় লুকানো ৬২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। তবে অভিযানের সময় পিকআপটির চালক কৌশলে পালিয়ে যান।

বুধবার (৪ নভেম্বর) রাত সোয়া একটার দিকে ফেনী-নোয়াখালী মহাসড়কের সেনবাগ রাস্তার মাথা এলাকায় সেনবাগ থানা-পুলিশের একটি দল এই অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তার ব্যক্তির নাম সৈয়দ নুর (৩৩)। তিনি কক্সবাজারের টেকনাফ উপজেলার পাঁচ নম্বর হ্নীলা ইউনিয়নের পশ্চিম সিকদারপাড়া এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, কক্সবাজারের টেকনাফ থেকে নোয়াখালীর উদ্দেশে ইয়াবার একটি বড়ো চালানের খবরের ভিত্তিতে মহাসড়কে চেকপোস্ট বসানো হয়। রাত সোয়া একটার দিকে টেকনাফ দিক থেকে আসা একটি সন্দেহভাজন পিকআপ থামিয়ে তল্লাশি চালানো হয়। পরে যানটির বডির ভেতরে বিশেষ কৌশলে গোপন করে রাখা ৬২ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

অভিযানের বিষয়ে সেনবাগ থানার অফিসার ইনচার্জ শাহজাহান কামাল জানান, গোপন খবরে তল্লাশি চালিয়ে চালানের সঙ্গে সম্পৃক্ত একজনকে গ্রেপ্তার করা হয়েছে। মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপটি জব্দ করা হলেও চালক পালিয়েছেন।

এ ঘটনায় সেনবাগ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। গ্রেপ্তার আসামিকে বৃহস্পতিবার দুপুরে নোয়াখালীর বিচারিক আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

একাত্তর/এসি
নেত্রকোনার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় আলাদা অভিযান চালিয়ে ভারতীয় কম্বল, জিরা, প্রসাধনী, গরু, মদ ও কয়লাসহ বিভিন্ন পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব পণ্যের আনুমানিক সিজার মূল্য ১৬...
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় নতুন একটি অনুসন্ধান কূপে বিপুল পরিমাণ গ্যাসের সন্ধান পেয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)। ‘সুন্দলপুর সাউথ-১’...
নোয়াখালীেত দেশীয় অস্ত্র তৈরির একটি কারখানায় অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি দেশীয় একনলা বন্দুক এবং বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা...
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় জায়গা-জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে একটি পুকুর থেকে মাছ লুট, বসতঘরে হামলা, ভাঙচুর এবং নারীসহ বেশ কয়েকজনকে মারধর করার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। এই হামলায় জাকির হোসেন...
আদালতের পরোয়ানা ছাড়া কোনো সাংবাদিককে যেন গ্রেপ্তার করা না হয়, সেই বিধান সাইবার সুরক্ষা আইনে অন্তর্ভুক্ত করার বিষয়টি সরকার বিবেচনা করছে বলে জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
চলমান শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে ১৫ দফা দাবি পেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি অভিযোগ করেছে, একটি অশুভ শক্তি শ্রমিক আন্দোলনকে পুঁজি করে দেশকে অস্থিতিশীল...
ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমণি।
আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে নির্বাচন উপযোগী ইউনিয়নের নাম সঠিকভাবে তালিকাভুক্ত হয়েছে কি না, তা পুনরায় যাচাইয়ের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আইনি জটিলতা বা সীমানা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর