হাফ পাসের প্রজ্ঞাপন চেয়ে ৪৮ ঘণ্টার সময় দিলো শিক্ষার্থীরা

আপডেট : ২৩ নভেম্বর ২০২১, ১০:২৫ পিএম

গণপরিবহনে নারীর নিরাপত্তা নিশ্চিত করা ও বাসে শিক্ষার্থীদের অর্ধেক ভাড়া কার্যকর করে প্রজ্ঞাপনের দাবিতে ৪৮ ঘণ্টার সময় বেঁধে দিয়েছেন শিক্ষার্থীরা। এ দাবি না মানলে অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছেন তারা।

মঙ্গলবার (২৩ নভেম্বর) রাজধানীর বকশিবাজার মোড়ে অবস্থান কর্মসূচি থেকে এ ঘোষণা দেয়া হয়। 

বাস ভাড়া অর্ধেকের দাবিতে, সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভে নামেন শিক্ষার্থীরা। এসময় তারা নারীদের জন্য প্রতিটি রুটে তিনটি করে বাস নিশ্চিত করারও দাবি জানান।

দাবি মানা না হলে আগামী ২৫ নভেম্বর থেকে রাজধানীর নীলক্ষেতে অবস্থান কর্মসূচি পালন করার কথা জানিয়েছে সাত কলেজ অধিভুক্ত শিক্ষার্থীরা।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলছেন, নতুন ভাড়া কার্যকর হওয়ার পর থেকে রাজধানীর বাসগুলোতে আর আগের মতো অর্ধেক ভাড়া নেয়া হচ্ছে না। অর্ধেক ভাড়া দেওয়া নিয়ে কথা কাটাকাটির জেরে সোমবারও ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। 

আরও পড়ুন: বুলগেরিয়ায় পর্যটকবাহী বাস দুর্ঘটনায় নিহত ৪৫

এদিকে, একই দাবিতে বেলা ১২টার দিকে সায়েন্সল্যাব এলাকায়ও সড়ক অবরোধ করে ঢাকা কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এসময় প্রায় দুই ঘণ্টা বন্ধ ছিলো যান চলাচল। 

এসময় তারা মিরপুর টু আজিমপুর রুটে চলা মিরপুর মেট্রো লিংকের একটি বাস ঘিরে ধরে। একপর্যায়ে উত্তেজিত বাসের চালক ও হেল্পারকে মারধর করে বাসে ভাংচুর চালায় শিক্ষার্থীরা। 

তবে শিক্ষার্থীরা রাস্তা ছাড়ার পরই তাদের ওপর হামলা চালায় একদল যুবক। শিক্ষার্থীদের অভিযোগ, ছাত্রলীগ এই হামলা চালিয়েছে। 



একাত্তর/আরবিএস  

২০২৬ সালে নিট আমানতে পাঁচ হাজার কোটি টাকার প্রবৃদ্ধি অর্জনের মাধ্যমে একটি নতুন মাইলফলক স্পর্শ করেছে ওয়ান ব্যাংক পিএলসি। এই সাফল্যের ফলে চলতি বছরে ব্যাংকটির আমানত প্রায় ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা...
বিশ্বের অন্যতম বৃহৎ অনলাইন বাণিজ্য প্ল্যাটফর্ম আলিবাবা ডটকমের ভেরিফায়েড সাপ্লায়ার হিসেবে যুক্ত হয়েছে দেশের শীর্ষস্থানীয় কসমেটিকস, স্কিনকেয়ার ও পারসোনাল কেয়ার পণ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠান...
জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে পেশাদার মোটরযান চালকদের সুস্বাস্থ্য নিশ্চিতকরণ ও সড়ক দুর্ঘটনা প্রতিরোধের লক্ষ্যে রাজধানী ঢাকার তেজগাঁওয়ে দিনব্যাপী বিশেষ স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম...
দেশের ব্যাংকগুলোর জনসংযোগ বিভাগের কর্মকর্তাদের সংগঠন পাবলিক রিলেশনস অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (প্র্যাব) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন সিটি ব্যাংক পিএলসির হেড অব পিআর অ্যান্ড মিডিয়া ইয়াহিয়া মির্জা।...
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের দুই কক্ষেই ডেমোক্র্যাটদের অভাবনীয় জয়কে মার্কিন রাজনীতিতে ইসরাইলের দীর্ঘদিনের ঐতিহ্যবাহী দ্বিপক্ষীয় সমর্থনের কফিনে শেষ পেরেক হিসেবে দেখছেন বেনিয়ামিন...
গ্রিসের এথেন্সে যেন এক পুরোদস্তুর থ্রিলার নাটক সাজিয়ে রেখেছিল স্বাগতিক এএকে এথেন্স। তবে শেষ অঙ্কে গিয়ে সব আলো কেড়ে নিলেন সেই ফেদেরিকো ভালভার্দে। ইনজুরি টাইমের শেষ মুহূর্তে তাঁর ট্রেডমার্ক ‘রকেট’...
মার্কিন মধ্যবর্তী নির্বাচনে নিজের দল রিপাবলিকান পার্টি কংগ্রেসের দুই কক্ষেই সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে পর্যদুস্ত হলেও ইরান যুদ্ধ নিয়ে নিজের নেয়া সিদ্ধান্তের পক্ষে সাফাই গাইলেন প্রেসিডেন্ট ডোনাল্ড...
রাজধানীর গণপরিবহন নেটওয়ার্ক সম্প্রসারণে দেশের প্রথম পাতাল মেট্রোরেল প্রকল্প এমআরটি লাইন-১-এর চারটি গুরুত্বপূর্ণ প্যাকেজের নির্মাণ চুক্তি স্বাক্ষর হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর