ভারতের দুই রাজ্যে ভারি বৃষ্টি ও বন্যায় ৩৫ জনের মৃত্যু

আপডেট : ২৩ নভেম্বর ২০২১, ০৩:২৪ পিএম

দক্ষিণ ভারতের অন্ধ্র প্রদেশ এবং কর্ণাটকে টানা বৃষ্টি ও বন্যায় অন্তত ৩৫ জনের মৃত্যু হয়েছে। এই দুই রাজ্যে এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন কমপক্ষে ৩০ জন। বসতবাড়ির ক্ষয়ক্ষতির কারণে ঘরছাড়া হয়েছেন কয়েক হাজার মানুষ।

মঙ্গলবার (২৩ নভেম্বর) স্থানীয় কর্তৃপক্ষের বরাতে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, আকস্মিক এ বন্যায় শুধুমাত্র অন্ধ্র প্রদেশেই ৩২ জনের মৃত্যু হয়েছে।

এরইমধ্যে এই দুই রাজ্যে উদ্ধার অভিযানে শুরু করেছে ভারতের নৌ এবং বিমান বাহিনী। 

অন্ধ্র প্রদেশের স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা তুষার গিরি নাথ বলেছেন, প্রতিবেশী কর্ণাটক রাজ্যে, কমপক্ষে তিনজন মারা গেছে। মানুষ তাদের আত্মীয় স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছেন।

ভারতের আবহাওয়া বিভাগ জানিয়েছে, আরব সাগরে সৃষ্ট ঘূর্ণাবর্ত এবং বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে এমন ভারি বৃষ্টি হচ্ছে ভারতের একাধিক অঞ্চলে। আগামী কয়েক দিনের মধ্যে দক্ষিণাঞ্চলীয় তামিল নাড়ু উপকূলেও এর প্রভাব পড়তে পারে।

ভারতের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বলছে, টানা এক সপ্তাহের বৃষ্টিতে এসব অঞ্চলের সড়ক ও মহাড়কগুলো ডুবে গেছে। ফলে কয়েকটি গ্রামের যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ওইসব গ্রামে জরুরি খাদ্য এবং পানি সরবরাহ পৌঁছানো কঠিন হয়ে পড়েছে।

আরও পড়ুন: হাফ পাসের প্রজ্ঞাপন চেয়ে ৪৮ ঘণ্টার সময় দিলো শিক্ষার্থীরা

তবে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের ১৬টি দল বন্যার পানিতে আটকে পড়াদের উদ্ধারের চেষ্টা করছে। প্রায় ৫৮ হাজার মানুষকে তাদের ঘরবাড়ি থেকে ২৯৪টি আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। 

এর আগে চলতি মাসের শুরুতে তামিল নাড়ুতে ভারি বৃষ্টিতে অন্তত ১৬ জনের মৃত্যু হয়। 


একাত্তর/আরবিএস  

জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
যুক্তরাজ্যের রাজনীতিতে বড় পরিবর্তন। স্যার কিয়ার স্টারমারের পদত্যাগের পর লেবার পার্টির নতুন নেতা হিসেবে নির্বাচিত হয়ে দেশটির ৫৯তম প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম। ‘কিং অব দ্য নর্থ’...
জর্ডানের আকাবা বিমানবন্দরে মার্কিন সামরিক বাহিনীর একাধিক গুরুত্বপূর্ণ উড়োজাহাজ লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর