একটি পরিবারকে প্রায় গৃহবন্দী করে রাখার অভিযোগ

আপডেট : ২৩ নভেম্বর ২০২১, ০৯:০৮ পিএম

সাতক্ষীরায় দুই প্রতিবন্ধী ও দুই বৃদ্ধসহ ১২ জনের পরিবারের চলাচলের একমাত্র পথ বন্ধ করে দেয়ার অভিযোগ জানালেন এক ভ্যান চালক। 

তিনি জানান, চাচাতো ভাইরা জোর করে জমি দখল করে তাদের চলার পথ বন্ধ করায় গৃহবন্দী হয়ে পড়েছেন। তাদের এখন পথে উঠতে হয়, বাড়তি দুই কিলোমিটার ঘুরে। 

যদিও অভিযুক্তরা বলছেন, সেখানে চলাচলের পথ কখনোই ছিলো না। আর জমি দখলের খবরও সঠিক নয়। 

ভ্যান চালক শাহীনুর ইসলামের বাড়ির সামনেই রাস্তা। অথচ ধানক্ষেতের মাঝ দিয়ে প্রায় দুই কিলোমিটার ঘুরপথে মূল সড়কে উঠতে হয়, এই পরিবারের ১২ জন সদস্যকে।

সাতক্ষীরা কালিগঞ্জের রতনপুর ইউনিয়নের গড়–ইমাইল এলাকায় এই ভ্যান চালক পরিবারের ১২ সদস্যের দুই জন প্রতিবন্ধী ও দুই জন প্রবীণ। তাদের মধ্যে কয়েক সদস্য শিক্ষার্থী।

অভিযোগ ভ্যানচালক শাহীনুরের অভিযোগ, পৈত্রিকভাবে পাওয়া পাওয়া রেকর্ডিয় জমি জোর করে দখল করে চলাচলের পথ আটকে দিয়েছে দুই চাচাতো ভাই।

তবে এসব অভিযোগ অস্বীকার করে অভিযুক্তরা বলছেন, সেখানে চলাচলের কোনো পথ আগে থেকে নেই। আর কোন জমিও দখল করা হয়নি। 

আরও পড়ুন: একনেকে ২৯ হাজার ৩৪৪ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদীর কথা অবশ্য মিলে যায় শাহিনূরের সাথে। বলেছেন স্থানীয় কিছু প্রভাবশালীর কুপরামর্শে জমিটি অন্যায়ভাবে দখল করা হয়েছে।

আর, সাত্ক্ষীরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলছেন, স্থানীয়ভাবে এই সমস্যার সমাধান না হলে আইনী পথেই যেতে হবে। আর নিজেই উদ্যোগ নিয়ে সমাধানের উদ্যেগ নিতে চান জেলা প্রশাসক মো: হুমায়ন কবীর।

কাগজপত্রে দেখা যায় ২০১২ সালে রেজিস্ট্রি কোবলা মূলে খরিদ সূত্রে শাহিনুর ইসলামের বাবা মোহর আলী, নিজ রেকর্ড সূত্রে জমির মালিক।

একাত্তর/আরএইচ

চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
হবিগঞ্জে ‘আর্জেন্টিনা বনাম ব্রাজিলের’ প্রীতি ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের নারী ও পুরুষসহ অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর