কুমিল্লায় কাউন্সিলরসহ জোড়া খুনে ১১ জনের বিরুদ্ধে মামলা

আপডেট : ২৪ নভেম্বর ২০২১, ১১:৩০ এএম

কুমিল্লা সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ও ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ মো. সোহেলসহ দুইজনকে গুলি করে হত্যার একদিন পর একটি হত্যা মামলা দায়ের হয়েছে। 

মঙ্গলবার (২৩ নভেম্বর) গভীর রাতে কাউন্সিলার সোহেলের ছোট ভাই সৈয়দ রুমান বাদী হয়ে কুমিল্লা কোতয়ালী থানায় এ মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামা ১১ জনসহ মোট ২১ জনকে আসামী করা হয়েছে। 

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল আজীম। 

মামলায় পার্শ্ববর্তী ১৬ নম্বর ওয়ার্ডের শাহ আলমকে প্রধান আসামি করে ১১ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাত আরও ৮-১০ জনকে আসামি করা হয়েছে।  

মামলার বাদী সৈয়দ রুমান ও  এজাহার থেকে  জানা যায়, ১৭ নম্বর ওয়ার্ড এলাকায় মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়ায় চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীরা পূর্ব পরিকল্পিতভাবে তার ভাই কে গুলি করে নির্মমভাবে হত্যা করে। 

এজাহারে উল্লেখ করা ১১ আসামির অন্যরা হলেন- সোহেল ওরফে জেল সোহেল, মো. সাব্বির হোসেন, সুমন, সাজন, আশিকুর রহমান রকি, আলম, জিসান মিয়া, মাসুম, সায়মন ও রনি। 

সোমবার (২২ নভেম্বর) বিকেল সাড়ে চারটায় এই হত্যাকাণ্ড ঘটে। এ সময় গুলিতে কাউন্সিলরের সহযোগী ওয়ার্ড শ্রমিক লীগের সভাপতি হরিপদ সাহাও নিহত হন। এ ঘটনায় গুলিবিদ্ধ আরও চারজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

আরও পড়ুন: সর্বোচ্চ শনাক্ত যুক্তরাষ্ট্রে, সর্বোচ্চ মৃত্যু রাশিয়ায়

এদিকে, মঙ্গলবার ঘটনাস্থলের আধা কিলোমিটারের মধ্যে সংরাইশ বড়পুকুরপাড়ের বিল্লাল হোসেন এর বাড়ির উঠান থেকে তিনটি ব্যাগে থাকা দুইটি এলজি, একটি পাইপগান, ১২ রাউন্ডগুলি, ২০টি হাতবোমা, একটি লোহার রড, দুইটি কালো রংয়ের টি শার্ট উদ্ধার করেছে পুলিশ। 

জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ জানান, মামলার আগেই ঘটনাটিকে সুচারুভাবে তদন্ত করছে পুলিশের একাধিক দল। বিভিন্ন আলামত জব্দের পাশাপাশি জিজ্ঞাসাবাদ ও তথ্য সংগ্রহের মাধ্যমে দ্রুত তদন্ত কাজ চালিয়ে যাচ্ছে। দ্রুত আসামী শনাক্ত করে গ্রেপ্তার করা হবে। 

একাত্তর/আরএইচ

চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
হবিগঞ্জে ‘আর্জেন্টিনা বনাম ব্রাজিলের’ প্রীতি ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের নারী ও পুরুষসহ অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর