খালেদাকে স্লো পয়জনিং করা হয়েছিলো কিনা জানতে চান ফখরুল

আপডেট : ২৫ নভেম্বর ২০২১, ০২:১৯ পিএম

কারাগারে থাকা অবস্থায় বেগম জিয়াকে স্লো পয়জনিং করা হয়েছিল কিনা জানতে চেয়েছেন বিএনপি'র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, যারা গুম-খুন করছে তাদের দ্বারা কোনকিছু অসম্ভব নয়। 

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে যুবদলের সমাবেশে তিনি একথা বলেন। 

এসময় তিনি বলেন, সরকারকে গলা ধাক্কা দিয়ে বিদায় করতে চায় জনগন এবং বিএনপি। সেই লক্ষ্যে সবাইকে সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার আহবান জানান তিনি। 

আরও পড়ুন: আজকেই খালেদাকে বিদেশে পাঠানোর আহবান জাফরুল্লাহর

মির্জা ফখরুল বলেন, সরকার বিদায় হলে গণতন্ত্র ফিরবে, মানুষ মুক্তি পাবে, মুক্তি পাবেন খালেদা জিয়া। তাই আন্দোলন ছাড়া আর কোন উপায় নেই বলে মন্তব্য করেন তিনি। 

হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করছে যুবদল। সকাল সাড়ে ৯টা থেকে বিক্ষোভ সমাবেশে যোগ দিতে রাজধানীর বিভিন্ন থানা-ওয়ার্ডের যুবদলের নেতাকর্মীরা ছোট-ছোট মিছিল নিয়ে প্রেসক্লাব চত্বরে জড়ো হতে থাকেন। 

এসময় তারা মিছিল থেকে খালেদা জিয়ার মুক্তি ও বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নামে থাকা মামলা প্রত্যাহারের দাবিতে স্লোগান দেন।


একাত্তর/এসজে

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর