পাকিস্তানের বিপক্ষে অনবদ্য টেস্ট সেঞ্চুরি লিটনের

আপডেট : ২৬ নভেম্বর ২০২১, ০৮:৪৪ পিএম

তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছে গেলেন লিটন দাস। ১০ বাউন্ডারি ও এক ছক্কায় নিজের টেস্ট ক্যারিয়ারের প্রথম শতকের দেখা পেলেন তিনি।  আর এই শতক হাঁকাতে বল খরচ করেছেন ১৯৯টি। স্ট্রাইক রেট ৫০.২৭। লিটনের ক্যারিয়ারের প্রথম শতকটি এলো নিজের ২৫তম টেস্টে।

অপরদিকে থেমে নেই মুশফিকুর রহিমও। ছুটছেন লিটনের পিছু পিছু। ১৭৬ বল খেলে ৯ বাউন্ডারিতে ৭৭ রানে অপরাজিত তিনি।

এর আগে প্রথমে ব্যাট করতে নেমে  ৪৯ রানে চার উইকেট হারায় বাংলাদেশ। 

মুশফিকুর রহিম ও লিটন দাসের দেড়শ রানের জুটির সৌজন্যে চট্টগ্রাম টেস্টে লড়াই চালিয়ে যাচ্ছে বাংলাদেশ।

image


আরও পড়ুন: মুশফিক ও লিটনের ব্যাটে ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ

এই মাঠে এটাই পঞ্চম উইকেটে বাংলাদেশের প্রথম দেড়শ রানের জুটি। ২০০৮ সালে নিউ জিল্যান্ডের বিপক্ষে মুশফিকের সঙ্গেই মেহরাব হোসেনের ১৪৪ ছিল আগের সেরা।

শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশ দলের সংগ্রহ চার উইকেটে ২৪৬।


একাত্তর/এসি

ঘরের মাঠে সফরকারী বাংলাদেশকে এক ইনিংস ও ৮৫ রানের বিশাল ব্যবধানে গুঁড়িয়ে দিয়ে ২৫ বছরেরও বেশি সময় পর টেস্ট ক্রিকেটে টানা দুটি ম্যাচ জয়ের ঐতিহাসিক কীর্তি গড়ল জিম্বাবুয়ে। চেনা কন্ডিশন ছেড়ে বিদেশের...
জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের দ্বিতীয় দিন শেষে ৯ উইকেট হাতে নিয়ে ২৩০ রানে পিছিয়ে সফরকারী বাংলাদেশ। 
ব্যাটিং ব্যর্থতায় জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিন ১৪০ রানে অলআউট হয়েছে সফরকারী বাংলাদেশ। জবাবে নিজেদের প্রথম ইনিংসে দিন শেষে ১ উইকেটে ১৩৬ রান করেছে জিম্বাবুয়ে।
জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম ইনিংসে ৪৭.২ ওভারে ১৪০ রানে অলআউট হয়েছে সফরকারী বাংলাদেশ।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর