গলাচিপায় কাউন্সিলর প্রার্থীকে কুপিয়ে জখম

আপডেট : ২৭ নভেম্বর ২০২১, ১২:০৫ পিএম

পটুয়াখালীর গলাচিপা পৌরসভার আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সাহেব আলী মাতব্বরকে কুপিয়ে গুরুত্বর জখম করেছে দুর্বৃত্তরা। 

শুক্রবার (২৬ নভেম্বর) রাত দুইটার দিকে পৌর শহরের চৌরাস্তা এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এতে সাহেব আলী গলায় গুরুতর জখম হন। বর্তমানে তিনি গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি আছেন। 

স্বজনরা জানান, রাতে বাসার সামনে নেতা সাহেব আলী কর্মীদের নিয়ে কথা বলছিলেন। এসময় মোবাইল ফোনে কথা বলতে বলতে একটু দূরে গেলে হঠাৎ করেই কয়েকজন যুবক অতর্কিত হামলা চালিয়ে পালিয়ে যায়। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যাওয়া হয়।

গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর স্বাস্থ্য কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, সাহেব আলীর গলায় ও বুকে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। চিকিৎসার পর তাকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। 

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম শওকত আনোয়ার বলেন, 'ঘটনার সাথে সাথেই পুলিশ সেখানে উপস্থিত হয়। এ বিষয়ে তদন্ত চলছে। দ্রুত সময়ের মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করা হবে।'

জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা খান আবি শাহানুর খান বলেন, প্রার্থীর উপর হামলার ঘটনার বিষয়ে আমি অবগত নই। তবে খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছি। '

উল্লেখ্য, আগামীকাল ২৮ নভেম্বর গলাচিপা পৌরসভা নির্বাচনে ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। 

একাত্তর/এসজে

চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
হবিগঞ্জে ‘আর্জেন্টিনা বনাম ব্রাজিলের’ প্রীতি ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের নারী ও পুরুষসহ অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর