সন্ধ্যায় সংবাদ সম্মেলন করবে খালেদার মেডিক্যাল বোর্ড

আপডেট : ২৮ নভেম্বর ২০২১, ০২:৪০ পিএম

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ পরিস্থিতি তুলে ধরতে সংবাদ সম্মেলন করবে তার মেডিক্যাল বোর্ড। 

রোববার (২৮ নভেম্বর) সন্ধ্যা সাতটায় রাজধানীর গুলশানে চেয়ারপারসনের বাসভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

খালেদা জিয়ার প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, বিএনপি প্রধান বেগম জিয়ার চিকিৎসা সংক্রান্ত বিষয়ে কথা বলবেন চিকিৎসক বোর্ডের সদস্যরা।

আরও পড়ুন: স্বেচ্ছাসেবক দলের সমাবেশে কর্মীদের হাতাহাতি

এর আগে রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, বেগম জিয়ার শারীরিক অবস্থা বেশি ভালো নেই। অত্যন্ত খারাপ অবস্থায় আছেন তিনি।

এদিন দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।


একাত্তর/আরবিএস  

দেশে নতুন বিভাজনের রাজনীতি তৈরির চেষ্টা করা হচ্ছে এমন অভিযোগ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
সৌদি আরবকে বেসামরিক পারমাণবিক কর্মসূচি গড়ে তোলার সুযোগ দিতে বড় ধরনের একটি চুক্তি ঘোষণা করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। এ খাতের বিকাশ দেশের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
দেশে নতুন বিভাজনের রাজনীতি তৈরির চেষ্টা করা হচ্ছে এমন অভিযোগ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সরকারের ‘বাংলাদেশ ফার্স্ট’ বা ‘সবার আগে বাংলাদেশ’ নীতিই দেশের বৈদেশিক সম্পর্ক পরিচালনার মূল চালিকাশক্তি হিসেবে কাজ করবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর