এনজিও পরিচালক হত্যায় সহকর্মীর ফাঁসি, চারজনের যাবজ্জীবন

আপডেট : ০১ ডিসেম্বর ২০২১, ০৫:৪৯ পিএম

মানিকগঞ্জের সাটু‌রিয়ায় প্রিয় বাংলা সমাজ উন্নয়ন সংস্থা না‌মের এক এন‌জিও'র পরিচালক শ‌হিদুল ইসলাম শ‌হিদ‌কে হত্যার দা‌য়ে আসামি শা‌হিন আলমকে মৃত্যুদণ্ড ও চার আসামিকে যাবজ্জীবন দি‌য়ে‌ছে আদালত। 

বুধবার (১ ডিসেম্বর) বিকেল সা‌ড়ে তিনটায় দুই আসামির উপস্থিতিতে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক উৎপল ভট্টাচার্য এই রায় ঘোষণা করেন। 

মামলায় অপর চার আসামি সা‌হেদ, রাজা, কুদ্দুস ও বিষ্ণু‌কে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। আর অভিযোগ প্রমাণিত না হওয়ায় দুইজন‌কে খালাস দেয়া হ‌য়ে‌ছে । 

আদালত সূত্রে জানা গেছে, ২০০৬ সা‌লের ২০মে সন্ধ্যায় প্রিয় বাংলা সমাজ উন্নয়ন সংস্থা এন‌জিও'র পরিচালক শ‌হিদুল ইসলাম‌ শ‌হিদ‌কে ওই এন‌জিও'র অপর সাত কর্মী পূর্ব পরিকল্পনা অনুযায়ী ঢাকার ধামরাই থেকে ডেকে নি‌য়ে গলা কেটে হত্যা করে।

আরও পড়ুন: স্বামীর নাম্বার থেকে ফোন, দরজা খুলতেই তুলে নিলো গৃহবধূকে

হত্যার পর তারা মাথা বিচ্ছিন্ন ক‌রে লাশ মানিকগঞ্জে সাটু‌রিয়া উপ‌জেলার কালুশাহ এলাকায় এক‌টি ব্রিজের নি‌চে ফে‌লে দেয়। 

প‌রদিন সকা‌লে পু‌লিশ মস্তক‌বি‌হীন লাশ‌টি উদ্ধার ক‌রে। আর দুই কি‌লো‌মিটার দু‌রে এক‌টি ডোবা থেকে মাথা উদ্ধার ক‌রে। 

ওই দিনই সাটু‌রিয়া থানার উপ পরিদর্শক আবদুল জ‌লিল সাটু‌রিয়া থানায় হত্যা মামলা ক‌রেন। প‌রে স্বজনরা শ‌হি‌দের লাশ সনাক্ত ক‌রেন। 

২০০৯ সা‌লের ১৭ ফেব্রুয়া‌রি পু‌লিশ আসামিদের বিরু‌দ্ধে আদাল‌তে চার্জশীট দা‌খিল ক‌রে। মামলায় ২৫ জন সাক্ষীর সাক্ষ্য নেয়া শেষে আদালত এই রায় দেন।


একাত্তর/এসজে

সরকারি নির্দেশনা অনুযায়ী সংসদ সদস্যদের (এমপি) পরিদর্শন কক্ষে অফিস সহায়ক নিয়োগের ক্ষেত্রে ‘জুলাই গণ-অভ্যুত্থানে’ শহীদ পরিবারের সদস্যদের অগ্রাধিকার দেওয়ার উদ্যোগ নিয়েছেন পঞ্চগড়-২ (বোদা-দেবীগঞ্জ)...
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) এক ডিলারের গোডাউনে আগুনের ঘটনা ঘটেছে। এ সময় আগুন নেভাতে গিয়ে  এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে।
জাল টাকা সংক্রান্ত মামলার এক আসামি জামিনে মুক্ত হয়ে আদালতে হাজিরা দিতে এসে আবারও বিপুল পরিমাণ জাল টাকাসহ গ্রেপ্তার হয়েছেন। 
পাবনার হিমাইতপুরে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জন্মস্থানের বসতবাড়ি ও আশপাশের জমি নির্বিঘ্নে পরিচালনা নিশ্চিতের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর লিখিত আবেদন জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।
দেশ থেকে ফ্যাসিবাদের শেষ চিহ্ন বিদায় না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার ১৪ জন।
মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসনকে আগামী মাসের সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে নির্ধারণ করেছে হাইওয়ে পুলিশ।  
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র পদপ্রার্থী, ঢাকা-০৬ আসনের সংসদ সদস্য এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে নিয়ে একটি গণমাধ্যমে প্রকাশিত তথাকথিত ‘জরিপ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর