বোমার সন্দেহে জরুরি অবতরণ, শাহজালালে সতর্কতা

আপডেট : ০২ ডিসেম্বর ২০২১, ১০:২৩ এএম

মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি উড়োজাহাজে বোমা থাকার খবরে ঢাকার হজরত শাহজালাল বিমানবন্দরে সতর্ক অবস্থান নিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ওই উড়োজাহাজে ইতিমধ্যে তল্লাশি শুরু হয়েছে বলে গণমাধ্যমসূত্রে জানা গেছে।

বুধবার (১ ডিসেম্বর) রাতে এটি ঢাকায় জরুরি অবতরণ করে। বিমানটির অবতরণের আগে ফায়ার সার্ভিসসহ জরুরি সেবা সংস্থাগুলোকে খবর দেওয়া হয়। সাথে সাথে বাড়ানো হয় নিরাপত্তা।

বিমানবন্দর সূত্রে জানা যায়, বোমা আছে এমন তথ্য জানানোর পর শাহজালালে বিমানটির জরুরি অবতরণের ব্যবস্থা করা হয়। রাত ৯টা ৪০ মিনিটে উড়োজাহাজটি অবতরণ করে।

ঢাকা মহানগর পুলিশের বিমানবন্দর জোনের অতিরিক্ত উপ-কমিশনার তাপস কুমার দাস বলেন, বিমানবন্দরে মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ ঘিরে সন্দেহজনক কোনো ব্যক্তি বা বস্তুর অবস্থানের কথা জানানো হয়েছে। বিমানবন্দরের নিরাপত্তায় নিয়োজিতরা বিষয়টি দেখছেন।

image

ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইন বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিন-চারটি গাড়ি সেখানে যায়। বিস্তারিত জানা যায়নি।

আরও পড়ুন: যান্ত্রিক ত্রুটিতে চট্টগ্রামে বিমানের জরুরি অবতরণ

র‍্যাবের পরিচালক (অপারেশনস) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ এফতেখার উদ্দিন বলেন, উড়োজাহাজটি অবতরণের পর বিমানবাহিনীর বোমা উদ্ধার ও নিস্ক্রীয়কারী দলের সদস্যরা ভেতরে তল্লাশি করেন।


একাত্তর/আরএ

সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬-এ অনন্য সাফল্য অর্জন করেছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড। মর্যাদাপূর্ণ এই আয়োজনে তিনটি ক্যাটাগরিতে বিজয়ী হওয়ার পাশাপাশি আরও দুটি ক্যাটাগরিতে সম্মানজনক...
ঢাকায় কর্মরত কুমিল্লা জেলার সাংবাদিকদের সংগঠন ‘কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা’র (সিজেএফডি) নির্বাহী কমিটির নির্বাচন-২০২৬ সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে দৈনিক ইনকিলাবের বিশেষ প্রতিনিধি সাঈদ আহমেদ খান...
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি-এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে বদিউর রহমান এবং নির্বাহী কমিটির (ইসি) চেয়ারম্যান হিসেবে সেলিম রহমান নির্বাচিত হয়েছেন। 
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বাংলাদেশের সার্বিক সংস্কার ব্যবস্থাকে যুক্তরাষ্ট্র জোরালোভাবে সমর্থন করে বলে জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একই সঙ্গে সংস্কার ইস্যুতে বিএনপির সঙ্গে আলোচনা ও নেগোসিয়েশন করা হবে বলেও মার্কিন...
চলতি জুলাই ও আগস্ট মাসে দেশে জ্বালানি তেলের কোনো সঙ্কট হবে না বলে আশ্বস্ত করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। বর্তমানে দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে উল্লেখ করে মন্ত্রণালয়...
দেশের অধিকাংশ এলাকায় সার্বিক বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমলেও উপকূলীয় দুই বিভাগে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে আগামী দুই দিন চট্টগ্রাম ও বরিশাল বিভাগে ভারী থেকে অতিভারী...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর