কুমিল্লার ধর্মসাগরে মিললো ৪৩ কেজির ব্ল্যাক কার্প

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২১, ০২:২৪ পিএম

কুমিল্লা নগরীর ধর্মসাগর দীঘিতে বরশিতে ধরা পড়ল ৪৩ কে‌জি ৬শ' গ্রাম ওজনের ব্ল্যাক কার্প মাছ। 

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) রাত ৮টায় ব্যবসায়ী জাহিদুল্লাহ রিপনের বড়শিতে এই বড় মাছটি ধরা পড়ে।

খবর পেয়ে মাছটি দেখতে  ধর্মসাগর পাড় যান কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার। 

এ সময় এম‌পি বাহার বলেন, কুমিল্লার ধর্মসাগরে বড় মাছের ঐতিহ্য এখনও টিকে রয়েছে। কুমিল্লা একসময় ব্যাংক ও ট্যাঙ্কের জন্যে বিখ‌্যাত ছিল। কুমিল্লার অনেক দিঘী বা পুকুরে বড় বড় মাছ পাওয়া যায়।

তিনি আরও বলেন,  এসব বড় মাছ নদীতে পাওয়া যায়। তবে দিঘীতে এত বড় মাছ বিরল ঘটনা। এই জন্য আমি বলি, কুমিল্লা এগুলো এগুবে বাংলাদেশ। রিপন মাছটি ধরেছে তাই আমি খুবই খুশি।

ব্যবসায়ী জাহিদুল্লাহ রিপন জানান, আমি বড়শি নিয়ে বসেছি ৫টায়।  রাত ৮টায় মাছটি বড়শিতে ধরা পড়ে। প্রায় ৪০ মিনিট মাছটি পানিতে ছিল। পরে নেটিং করে উপরে তুলেছি। মাছটি এমপি বাহার মহোদয়কে উপহার দিব।

উল্লেখ্য নগরীর প্রাণকেন্দ্রে অবস্থিত ধর্মসাগরের আয়তন ২৩.১৮ একর। ত্রিপুরার রাজা প্রথম ধর্মমাণিক্য ১৪৫৮ সালে দিঘিটি খনন করেন।

একাত্তর/এসজে

চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
হবিগঞ্জে ‘আর্জেন্টিনা বনাম ব্রাজিলের’ প্রীতি ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের নারী ও পুরুষসহ অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর