ভাসানচরে ভালো থাকলেও নিজ দেশে ফিরতে চান রোহিঙ্গারা

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২১, ০২:২৫ পিএম

ভাসানচরে রোহিঙ্গা বসতির এক বছর পূর্ণ হলো। শান্তির আবাস ভাসানচরে যারা এসেছিলেন এক বছর আগে তারাই এখন নিজ জমিতে করছেন চাষ করছেন।কেউ কেউ জমিয়ে করছেন ব্যবসা। তারা বলছেন, আন্তর্জাতিক সংস্থার উপস্থিতি তাদের জীবনে আশা জাগিয়েছে। কিন্তু তারপরও তারা ফিরতে চান নিজ দেশ মিয়ানমারে। 

কক্সবাজারের বালুখালি ক্যাম্পে যে হোটেল ব্যবসা ছিলো, সেটাই নতুন ঠিকানা ভাসানচরে এসে জমিয়ে করছেন ইসমাইল। টিভিতে সিনেমা আর তার সঙ্গে মজার সব নাস্তার আয়োজন রয়েছে এখানে। আয়ও ভাল। কিন্তু তারপরও ফিরতে চান নিজ দেশে।

এক বছরে ভাসানচরে রোহিঙ্গা এসেছে আঠারো হাজার ৬০০ জন। জীবনধারণের জন্য চাল ডাল তেল নুন সবজি সবই রেশন হিসাবে পেলেও এখন রোহিঙ্গারা করছেন চাষাবাদও। 

সেই সঙ্গে বিদেশি বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোও এখন রোহিঙ্গাদের জীবনমান উন্নয়নে কাজ শুরু করেছে। তাই নতুন আশার জন্ম নিয়েছে রোহিঙ্গাদের মাঝে।

ভাসানচরে আশ্রয়ণ প্রকল্পে বর্তমানে এক লাখ রোহিঙ্গার জন্য আবাস রয়েছে। সেই সঙ্গে দুই হাজার এনজিও কর্মী থাকার জায়গা রয়েছে এখানে। জাতিসংঘ ভাসানচরে কাজ শুরু করার কারণে সব ক্ষেত্রেই এসেছে পরিবর্তন।

ভাসানচর আশ্রয়ণ প্রকল্প উপ পরিচালক আনোয়ারুল কবির জানালেন, সরকারে লক্ষ্য রয়েছে মার্চের মধ্যে আরো ৮০ হাজার নতুন রোহিঙ্গাকে ভাসানচর আনা।

২০২০ সালের ডিসেম্বরের প্রথম সপ্তাহে ভাসানচরে রোহিঙ্গা স্থানান্তর শুরু হয়। এখন পর্যন্ত সেখানে গেছেন প্রায় ২০ হাজার রোহিঙ্গা।

গত অক্টোবর মাসে ভাসানচরে রোহিঙ্গাদের মানবিক সহায়তায় যুক্ত হয় জাতিসংঘ। এনিয়ে সরকারের সঙ্গে একটি সমঝোতা স্মারকে সই করেছে জাতিসংঘের শরণার্থী সংস্থা।



পাইকারি ও গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের তফসিল ও ভোটার তালিকার বৈধতা চ্যালেঞ্জ করা রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট। এতে করে বিসিবি নির্বাচনে আর বাধা নেই।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাপানের অন্যতম বৃহৎ ট্রেডিং ও বিনিয়োগ প্রতিষ্ঠান মিতসুই অ্যান্ড কোং-এর একটি প্রতিনিধিদল।
শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার বিচারে আত্মপক্ষ সমর্থনের দিনে কাঠগড়ায় দাঁড়িয়ে দ্বিমুখী বক্তব্য দিয়েছেন মূল অভিযুক্ত সোহেল রানা। তিনি প্রথমে নিজেকে নির্দোষ দাবি করলেও পরে দোষ স্বীকার করে ক্ষমা চান।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর