বিশ্বের সিইও ফ্যাক্টরি ভারত

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২১, ০৬:১৭ পিএম

ভারতকে বলা হয় সিইও ফ্যাক্টরি। বিশ্বে বড় বড় সব প্রতিষ্ঠানের সিইও পদের দিকে তাকালেই মিলবে এর সত্যতা। এর প্রথম এবং জনপ্রিয় উদাহরণ গুগলের সিইও সুন্দার পিচাই। এছাড়াও রয়েছে মাইক্রোসফটে সাত্তা নাডেল্লাসহ আরো বেশ কিছু ভারতীয়দের নাম। এ তালিকায় নতুন যোগ হয়েছে টুইটারের নতুন সিইও পারাগ আগারওয়াল।

গুগল, মাইক্রোসফট, আইবিএম, এডোবি ইনক, মাইক্রন টেকনোলজি, রেকট বেনকিজার, আইবিএম, মাস্টারকার্ড এবং টুইটার এই কোম্পানিগুলোর মাঝে এক নজরে দুটি মিল খুঁজে পাবেন। এক, এসবই মার্কিন কোম্পানি। দুই, এসব কোম্পানির সিইও আছেন বা ছিলেন ভারতীয়। 

গুগলের প্যারেন্ট কোম্পানি এ্যালফাবেটের সিইও হিসেবে আছেন সুন্দার পিচাই, মাইক্রোসফটে সাত্তা নাডেল্লা, আইবিএম এ আরভিন্ড ক্রিশনা, এডবির শানতানু নারায়ান, মাস্টারকার্ডের আজায় ভাগনা এবং সম্প্রতি এ তালিকায় যুক্ত হওয়া টুইটারের নতুন সিইও পারাগ আগারওয়াল। যাকে সর্বকনিষ্ঠ সিইওর খেতাবও মিলেছে। এরা সকলেই কোম্পানীর এক্সপানশন অথবা খারাপ সময়ে কোম্পানীর হাল ধরেছেন এবং সফল হয়েছেন। কিন্তু মার্কিন কোম্পানীগুলোতে ভারতীয় সিইও নিয়ে কেন এই রীতি? 

আরও পড়ুন: করোনায় মৃত্যু আঠাশ হাজার ছাড়ালো   

ব্লুমবার্গ-এর প্রতিবেদনে উঠে আসে এনিয়ে মতামত। তাদের গবেষণায় বেশ কয়েকটি দিক এক্ষেত্রে গুরুত্ব পায়। এর মধ্যে প্রথম হচ্ছে ভারত প্রায় ১৪০ কোটি লোকের দেশ। হাজার হাজার ভিন্ন ভিন্ন ভাষা, ভিন্ন সংস্কৃতি, অনুন্নত অবকাঠামো, নাগরিক সুবিধার অনেক কিছুই যেখানে অনেক কাঠখড় পুড়িয়ে অর্জন করতে হয় এ রকম জায়গায় টিকে থাকতে দরকার ভিন্ন ও দ্রুত সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা। আর তাই নানা চ্যালেঞ্জ খুব সহজেই পার করতে পারে ভারতীয়রা। 

আর এজন্যই ভারতীয় সিইওদের উপর ভরসা মার্কিনিদের অনেক। এর সাথে আরও একটি কারণ হচ্ছে বাজার ও ভোক্তা বোঝার ও ভবিষ্যৎ আন্দাজের ক্ষমতা। ভারতে বিশাল এবং নানা শ্রেণীর ও আয়ের ভোক্তা থাকায় সেখানকার কাজ করা লোকোদের বাজার ব্যবস্থা নিয়ে বড় অভিজ্ঞতা থাকে। যা কোম্পানির ভবিষ্যতের জন্য লাভজনক। আর তাই ভারতীয় সিইও-রাই থাকেন মার্কিন কোম্পানিদের নজরে। আর এ কথা স্বয়ং বলেছিলেন গুগলের চেয়ারম্যান জন হেনেসসি। 

২০২১ সালে বিশ্বে টপ কোম্পানিগুলোর সিইও মধ্যে ১৫ শতাংশই ভারতীয়রা। আর এই ১৫ শতাংশেই রয়েছে নামীদামী বড় বড় সব কোম্পানি। এই তালিকায় নতুন যোগ হওয়া টুইটারের সিইও বাকি ভারতীয় সফল সিইওর তালিকায় নাম লিখাতে পারেন কিনা সেটাই বড় চ্যালেঞ্জ। কারণ তাকে প্রথমেই সমাধান দিতে হবে টুইটারে ভুয়া ও মিথ্যা তথ্য প্রচারের দীর্ঘদিনের জট নিয়ে।


একাত্তর/এআর

ভারত থেকে ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে আরও পাঁচ হাজার মেট্রিক টন ডিজেল দিনাজপুরের পার্বতীপুর পদ্মা অয়েল ডিপোতে আসা শুরু হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি ছাড়াই বিনিয়োগ যাচ্ছে ভারতে। বাংলাদেশ ব্যাংকের হিসাবে, ৫ আগস্টের পর দেড় বছরে ভারতে অনুমোদনহীন বিনিয়োগ হয়েছে প্রায় ১৩০০ কোটি টাকা।
ক্রিকেটার মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেয়া ইস্যুকে কেন্দ্র করে ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
ভোক্তা এবং ব্যবসায়ীদের স্বার্থে ভারত ও বাংলাদেশের মধ্যকার ব্যবসা চলমান থাকবে জানিয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, ভারতের পদক্ষেপের বিষয়ে আমরা এখনও অফিসিয়ালি কিছু জানি না।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর