ভারতকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশের যুবারা

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২১, ০৮:৩৩ পিএম

ভারতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় সিরিজে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশে।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) কলকাতার ইডেন গার্ডেনে ফাইনালে ভারতের যুব ‘বি’ দলকে ১৮১ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশের যুবারা। 

বৃষ্টি বাগড়ার ম্যাচে ২৩৫ রানের লক্ষ্যে খেলতে নেমে মাত্র ৫৩ রানে গুটিয়ে যায় ভারত ‘বি’। এই জয়ে বিশ্বকাপের প্রস্তুতিটা পাকা করে ফেললো যুবারা। জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজে বসবে যুব বিশ্বকাপের পরবর্তী আসর।

টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় ভারত অনূর্ধ্ব-১৯ ‘বি’ দল। আগে ব্যাট করতে নেমে শূন্য রানেই সাজঘরে ফেরত যান ওপেনার মাহফিজুল ইসলাম। ২৫ বলে ২৮ রান করে ফেরেন প্রান্তিক নওরোজ নাবিল। ১১৫ রান তুলতেই সাত উইকেট হারায় সফরকারীরা। পরে আইচ মোল্লা ৯৪ রানের জুটি গড়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। আশিকুর ৫৮ বলে ৫০ রানে বিদায় নেওয়ার পর আইচ সেঞ্চুরির পথে ছুটছিলেন। কিন্তু সাত রানের জন্য ব্যর্থ হন হন আইচ। ৯১ বলে ১০ চার ও দুই ছয়ে ৯৩ রান করেন তিনি। ৪১.৪ ওভারে বাংলাদেশ গুটিয়ে যায় ২৩৪ রানে।

আরও পড়ুন: সাজিদ ঘূর্ণিতে কুপোকাত বাংলাদেশ, ফলোঅনের শঙ্কা

জবাব দিতে নেমে বাংলাদেশি বোলারদের বিপক্ষে দাঁড়াতেই পারেনি ভারত অনূর্ধ্ব-১৯ দল। ৩৮ বলে সর্বোচ্চ ২৬ রান করেন উদয় সাহারান। নাইমুর ৬.৩ ওভারে ১৬ রান দিয়ে নেন চার উইকেট। দুটি করে উইকেট পান আশিকুর ও এস এম মেহেরব হাসান।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: ৪১.৪ ওভার ২৩৪/১০ (আইচ ৯৩, আশিকুর ৫০, নাবিল ২৮; ধানুশ ৩/৬২, রবি ২/৪৪)।

ভারত অনূর্ধ্ব-১৯ ‘বি’ দল: ২১.৩ ওভার ৫৩/১০ (উদয় ২৬, তাম্বে ১১; নয়ন ৪/১৬, আশিকুর ২/৮, মেহরব ২/৭, সাকিব ১/৪)।

ফল: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ১৮১ রানে জয়ী।

ম্যাচ সেরা: আশিকুর জামান।


একাত্তর/এসি

বিশ্বকাপের সোনালী ট্রফিটা ছুঁয়ে দেখার জন্য কতটা মরিয়া পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল, তা মাঠের খেলা শুরু হওয়ার আগেই স্পষ্ট হয়ে গেল। আমেরিকার বিলাসবহুল কোনো রিসোর্টে ফুটবলাররা যাতে প্রমোদ...
বিশ্বকাপের ট্রফি ধরে রাখার মিশন শুরু হওয়ার আগেই আর্জেন্টিনা শিবিরে মহাচিন্তার ভাঁজ! যুক্তরাষ্ট্রে দলটির প্রথম প্রাক-টুর্নামেন্ট অনুশীলন সেশনে বাকি সতীর্থদের সাথে নয়, বরং সম্পূর্ণ একা একা অনুশীলন...
বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু হতে বাকি আর মাত্র কয়েকটা দিন। কিন্তু মাঠের লড়াই শুরুর আগেই বাজিকরদের চোখে ফেভারিটের তালিকায় ইউরো চ্যাম্পিয়ন স্পেন, ফরাসি দেমাগি ফ্রান্স কিংবা হ্যারি কেইনের ইংল্যান্ডের চেয়ে...
চলমান ভূরাজনৈতিক উত্তেজনা আর যুদ্ধবিগ্রহের রক্তচক্ষু উপেক্ষা করেই বিশ্বকাপের শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে ইরান ফুটবল দল। আগামী শনিবার মেক্সিকোতে নিজেদের বিশ্বকাপ বেস ক্যাম্পের উদ্দেশ্যে উড়াল...
রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার চাঞ্চল্যকর মামলার যুক্তিতর্ক উপস্থাপন চলছে। বৃহস্পতিবার (৪ জুন) বেলা পৌনে ১২টায় ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে এই যুক্তিতর্ক...
হজযাত্রীদের লাগেজ কাটার ঘটনাটি বাংলাদেশ অংশে ঘটেনি বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ নিয়ে যে প্রচার...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) বাংলাদেশ অফিসের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার।
ঈদের ছুটি শেষ হওয়ার পর বেশ কিছুদিন পেরিয়ে গেলেও রাজধানীতে কর্মমুখী মানুষের ফেরার ধারা এখনও অব্যাহত রয়েছে। নাড়ির টানে বাড়ি যাওয়া মানুষ চিরচেনা ব্যস্ত নগরজীবনে ফিরতে শুরু করায় ঢাকাও ধীরে ধীরে তার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর