কূটনৈতিক পাসপোর্টে কানাডা গেছেন ডা. মুরাদ

আপডেট : ১০ ডিসেম্বর ২০২১, ১০:২৩ পিএম

কূটনৈতিক (ডিপ্লোমেটিক) পাসপোর্টে কানাডা গেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর পদ হারানো ডা. মুরাদ হাসান। সম্প্রতি পদ হারানোর পর গতকাল বৃহস্পতিবার রাতে দেশ ছেড়ে যান তিনি।

সংসদ সদস্য হিসেবে ডিপ্লোমেটিক পাসপোর্ট পাওয়ার অধিকার রয়েছে মুরাদের। গত সেপ্টেম্বরে এই পাসপোর্ট ব্যবহার করে ভিসা আবেদন করেন এবং ব্যক্তিগত সফরে কানাডা যান তিনি।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) রাত ৯টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ডা. মুরাদ হাসান। রাত ১১টা ২০ মিনিটের দিকে এমিরেটস এয়ালাইন্সের একটি ফ্লাইটে তার রওনা হওয়ার কথা ছিলো। কিন্তু ওই ফ্লাইটটি ছেড়ে যায় রাত ১টার দিকে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, দুবাই হয়ে কানাডায় গেছেন মুরাদ।

প্রসঙ্গত, বিএনপির এক শীর্ষ নেতার মেয়েকে নিয়ে আপত্তিকর বক্তব্য দেয়ার মধ্যেই ডা. মুরাদ হাসানের একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

ঢাকাই সিনেমার নায়িকা মাহিয়া মাহির সঙ্গে ফোনালাপের ওই অডিওতে মুরাদ হাসানকে অশ্লীল কথাবার্তা ও নায়িকাকে ধর্ষণের হুমকি দিতে শোনা যায়। এ ঘটনায় দেশব্যাপী তোলপাড় সৃষ্টি হয়।

এতে বিব্রতকর অবস্থায় পড়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও সরকার। এরপর সোমবারই (৬ ডিসেম্বর) মুরাদকে পদত্যাগের নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) পদত্যাগপত্র জমা দেন মুরাদ। ওইদিন বিকালেই মন্ত্রীপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারির পর প্রকাশিত গেজেট বলা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মুরাদ হাসানের পদত্যাগপত্র রাষ্ট্রপতি কর্তৃক গৃহীত হয়েছে।

আরও পড়ুন: বাংলাদেশি শ্রমিক নিয়োগে শিগগিরই চুক্তি সই করবে মালয়েশিয়া

মুরাদ হাসান জামালপুর-৪ (সরিষাবাড়ী উপজেলা) আসনের সংসদ সদস্য। তার বাবা প্রয়াত মতিউর রহমান তালুকদার জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। বেশ কিছু দিন ধরে বিভিন্ন বিষয়ে বিতর্কিত বক্তব্য এবং কর্মকাণ্ডের কারণে মুরাদ সংবাদের শিরোনাম হয়েছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিমন্ত্রীর কিছু অডিও-ভিডিও ছড়িয়ে পড়ায় দেশজুড়ে নিন্দা ও সমালোচনার ঝড় বইছে।

এদিকে জামালপুর আওয়ামী লীগ থেকে মুরাদ হাসানকে অব্যাহতি দেওয়া হয়েছে। চূড়ান্ত বহিষ্কারের জন্য কেন্দ্রীয় আওয়ামী লীগের কাছে সুপারিশ করা হয়েছে।


একাত্তর/আরএ

দুবাই থেকে আসা এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে দেশে ফেরার কথা ছিলো ডা. মুরাদ হাসানের। কিন্তু নির্ধারিত সময়ে বিমানটি ল্যান্ড করলেও ওই ফ্লাইটে ডা. মুরাদ দেশে আসেননি। তার খোঁজ নিশ্চিত করতে পারেননি পরিবার...
নারীর প্রতি অশালীন মন্তব্য এবং বিতর্কিত আচরণের জন্য তথ্য প্রতিমন্ত্রীর পদ হারানো ডা. মুরাদ হাসান কানাডায় ঢুকতে পারেননি। অন্য কথায় তাকে ঢুকতে দেওয়া হয়নি।কানাডার বর্ডার সার্ভিস এজেন্সি মুরাদকে...
পদ হারানো তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান আজ রাতেই দেশ ছাড়ছেন। এরইমধ্যে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন।বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) রাত পৌনে ৯টার দিকে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে...
একটি দুটি নয়, সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের ছিল ছয়টি ফেসবুক একাউন্ট। একে একে তার পাঁচটিই ব্লক করতে পেরেছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। শুধু তাইনা বিটিআরসির ডিজিটাল সিকিউরিটি...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর