আমেরিকার নিষেধাজ্ঞা খুবই দুঃখজনক: পররাষ্ট্রমন্ত্রী

আপডেট : ১১ ডিসেম্বর ২০২১, ১০:২৩ পিএম

গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) বর্তমান এবং সাবেক ছয় কর্মকর্তার ওপর মার্কিন নিষেধাজ্ঞাকে ‘খুবই দুর্ভাগ্যজনক’ হিসাবে উল্লেখ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। 

শনিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে তিনি সাংবাদিকদের একথা জানান। তিনি বলেন, আমেরিকার অর্থ বিভাগের প্রতিবেদন ‘তথ্য-ভিত্তিক নয়’। সে সঙ্গে বিষয়টি কোনো ভূ-রাজনীতির প্রতিফল কি না তা ঢাকা পর্যালোচনা করে দেখবে বলেও জানান তিনি।

ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত আর্ল আর মিলারকে উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশের ‘অসন্তোষ’ জানাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করার কয়েক ঘণ্টা পর সাংবাদিকদের তিনি বলেন, ‘এটি (নিষেধাজ্ঞা) অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমি মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও জোরালো তথ্য-ভিত্তিক প্রতিক্রিয়া আশা করি’।

এ পরিস্থিতি বাংলাদেশ-মার্কিন সম্পর্কের অবনতি ঘটাতে পারে কি না প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি তা মনে করি না’। তবে তিনি দ্রুত যোগ করেন যে ‘এটি মার্কিন যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করে। যে কোন অভিযোগই তথ্য ভিত্তিক হওয়া উচিত’।

মোমেন বলেন, র‌্যাব একটি সুশৃঙ্খল প্রতিষ্ঠান, যা বরং বাংলাদেশের মানুষের মানবাধিকার সুরক্ষিত করে আসছে। তিনি জানান, মার্কিন রাষ্ট্রদূতকে তলব করে এই নিষেধাজ্ঞার ব্যাখ্যা চাওয়া হয়েছে। জবাবে রাষ্ট্রদূত বিস্ময় প্রকাশ করেছেন।

মোমেন আরো জানান, যুক্তরাষ্ট্রের প্রতিবছর ছয় লাখ লোক নিখোঁজ হয়। তা নিয়ে বাংলাদেশ কখনও জানতে চায়নি। তিনি বলেন, কখনও কখনও কোনো দেশ বা সরকার ভালো পারফরমেন্স করলে প্রায়ই আক্রমণের সম্মুখীন হয়।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র দাবি করেছে যে র‌্যাব ১০ বছরে ৬০০ মানুষকে হত্যা করেছে। কিন্তু কারা নিহত হয়েছে আমাদের কাছে তার কোনো তথ্য নেই। যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত তথ্য-ভিত্তিক উচিত ছিল।


একাত্তর/ এনএ
বর্তমান সরকারের লক্ষ্য বৈষম্যহীন সমাজ গড়ে তোলা বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, অর্থের অভাবে কেউ চিকিৎসা, শিক্ষা কিংবা উদ্যোক্তা হওয়ার সুযোগ থেকে বঞ্চিত...
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।
রাজধানীর মিরপুরের পল্লবীতে আট বছরের শিশু রামিসা ধর্ষণ ও হত্যার ঘটনায় করা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।  
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা সাতদিনের ছুটি শেষে আজ থেকে সরকারি-বেসরকারি অফিস, ব্যাংক, বিমা প্রতিষ্ঠান ও পুঁজিবাজার খুলছে। দীর্ঘ ছুটি কাটিয়ে কর্মজীবী মানুষরা নিজ নিজ কর্মস্থলে ফিরছেন।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর