পেটে টিউমার রেখেই সেলাইয়ের ঘটনায় তদন্ত কমিটি

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২১, ০৯:৩৭ পিএম

সিজারিয়ান অপারেশনের মাধ্যমে সন্তান জন্মদানের সময় পেটে একটি টিউমার দেখতে পেয়ে তা অপসারণের জন্য সময়মতো বাড়তি তিন টাকা না পেয়ে টিউমারটি রেখেই সেলাই দেয়ার সেই ঘটনা তদন্তে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছেন মানিকগঞ্জের সিভিল সার্জন। 

সোমবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় সিভিল সার্জন ডা. লুতফর রহমান জানান, অমানবিক ঘটনাটির তদন্তে গাইনী বিভাগের সিনিয়র পরামর্শক ডা. রুমা আক্তারকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

আরও পড়ুন: দক্ষিণ সিটির ৯ চালক সাময়িক বরখাস্ত

উল্লেখ্য, শনিবার (১১ ডিসেম্বর) মানিকগঞ্জ শহরের হেলথ কেয়ার হাসপাতালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে সন্তান জন্মদানের জন্য আফরোজা-নাঈম দম্পতি। অপারেশনটি হয় ডা. খায়রুল হাসানের তত্ত্বাবধানে। নির্ধারিত অপারেশন শেষে আফরোজার পেটে একটি টিউমার দেখতে পান ডা. খায়রুল। বাড়তি তিন হাজার টাকায় তিনি টিউমারটি অপসারণ করবেন বলে রোগীর স্বজনদের জানান। টাকা সংগ্রহে দেরি হওয়ায় পেটে টিউমার রেখেই সেলাই করে চলে যান তিনি।

ঘটনাপ্রবাহ: সময়মতো টাকা না পাওয়ায় পেটে টিউমার রেখেই সেলাই!


একাত্তর/জো 

যে কোনো সম্ভাব্য দুর্যোগ পরিস্থিতি দক্ষতার সঙ্গে মোকাবিলা করতে দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুত রাখা হচ্ছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। তিনি স্পষ্ট করে বলেন, প্রাকৃতিক বা...
খাদ্য নিরাপত্তা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করাকে সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা।
মানিকগঞ্জের ঘিওর উপজেলা খাদ্যগুদামে মজুত যাচাই করে ১০০ টন চাল ও ২০ টন গমের ঘাটতি পেয়েছে খাদ্য অধিদপ্তরের গঠিত তদন্ত কমিটি। একই সঙ্গে গুদামে ৪১ টন ধান বেশি এবং ছয় হাজার ৫০০টি খালি বস্তা কম পাওয়া গেছে।
মানিকগঞ্জের সিংগাইরে নবম শ্রেণির ছাত্র সোহান মিয়াকে গলা কেটে হত্যার মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে উভয়কে আলাদা দুটি ধারায় ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর