অবশেষে ১৩ দিন পর সেই সার্জেন্টের মামলা নিলো পুলিশ

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২১, ১১:০৪ এএম

ঢাকায় গাড়ির ধাক্কায় অবসরপ্রাপ্ত বিজিবি সদস্যের গুরুতর আহত হওয়ার ঘটনায় ১৩ দিন পর মামলা নিয়েছে পুলিশ। আহতের মেয়ে পুলিশের সার্জেন্ট মহুয়া হাজং বাদি হয়ে বৃহস্পতিবার বিকেলে বনানী থানায় এ মামলা দায়ের করেন। তাতে চালকের সঙ্গে অজ্ঞাতনাম আরও দুজনকে আসামি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) বনানী থানার ওসি নুরে আযম মিয়া গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে জানান, সড়ক পরিবহন আইনের ৯৮ ও ১০৫ ধারায় করা মামলায় গাড়ির চালকের নাম উল্লেখ করা হয়নি। গাড়িটি জব্দ করার ও আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এদিকে মামলা নিতে এতো দেরি করার কারণ জানতে চাইলে এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।

এর আগে ২ ডিসেম্বর মধ্যরাতে রাজধানীর বিমানবন্দর সড়কে মোড় ঘোরার জন্য মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে ছিলেন মনোরঞ্জন হাজং। এসময় একটি  লাল রঙের বিএমডব্লিউ গাড়ি এসে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়েন। দুর্ঘটনার পর মনোরঞ্জন হাজংকে উদ্ধার করে রাজধানীর জাতীয় অর্থপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে ভর্তি করে পুলিশ। দুই দফা অস্ত্রপচারের পর তার ডান পা হাঁটুর নিচ থেকে কেটে ফেলতে হয়েছে।

মনোরঞ্জন হাজং গুলশানের একটি রেস্তোঁরায় নিরাপত্তা কর্মকর্তা হিসেবে কাজ করেন। দুর্ঘটনার পরদিন তার ডান পায়ের গোড়ালি কেটে ফেলেন চিকিৎসকেরা। কিন্তু সংক্রমণ ছড়ালে পরে আবারও অস্ত্রপচার করে ডান পা হাঁটুর নিচ থেকে কেটে ফেলতে হয়। হৃদরোগের পাশাপাশি ডায়েবেটিস রয়েছে ষাটোর্ধ্ব মনোরঞ্জনের। এসব স্বাস্থ্য জটিলতা বিবেচনায় পরে তাকে রাজধানীর বারডেম হাসপাতালে ভর্তি করা হয়।

আরও পড়ুন: বিজয়ের সুবর্ণজয়ন্তীতে উন্নত দেশ গড়ার প্রত্যয় শেখ হাসিনার

মনোরঞ্জনের একমাত্র মেয়ে ডিএমপি'র পুলিশ সার্জেন্ট মহুয়া হাজং অভিযোগ করেন, তার বাবাকে ধাক্কা দেওয়া লাল রঙের বিএমডব্লিউ গাড়ির চালকের বিরুদ্ধে বনানী থানায় মামলা করতে গিয়েছিলেন তিনি। কিন্তু সেই গাড়িচালকের পিতা 'প্রভাবশালী' হওয়ায় থানা মামলা নেয়নি । 

ঘটনার পরদিন অসুস্থ বাবাকে হাসপাতালে রেখে তিনি মামলা করতে বনানী থানায় যান বলে জানান সার্জেন্ট মহুয়া। এসময় থানার একজন পরিদর্শক তাকে বিষয়টি নিয়ে 'বেশি মাতামাতি করলে বিপদে পড়ে যাবা' বলেও সতর্ক করেন বলে উল্লেখ করেন তিনি। সিনিয়র সহকর্মীর এমন কথা শোনার পর তিনি থানা থেকে চলে যান।


একাত্তর/আরবিএস 

সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬-এ অনন্য সাফল্য অর্জন করেছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড। মর্যাদাপূর্ণ এই আয়োজনে তিনটি ক্যাটাগরিতে বিজয়ী হওয়ার পাশাপাশি আরও দুটি ক্যাটাগরিতে সম্মানজনক...
ঢাকায় কর্মরত কুমিল্লা জেলার সাংবাদিকদের সংগঠন ‘কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা’র (সিজেএফডি) নির্বাহী কমিটির নির্বাচন-২০২৬ সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে দৈনিক ইনকিলাবের বিশেষ প্রতিনিধি সাঈদ আহমেদ খান...
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি-এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে বদিউর রহমান এবং নির্বাহী কমিটির (ইসি) চেয়ারম্যান হিসেবে সেলিম রহমান নির্বাচিত হয়েছেন। 
কীভাবে একটি বাংলাদেশি জাতির জন্ম হয়েছে, ইতিহাস পর্যালোচনা করলেই তা স্পষ্ট হয়ে ওঠে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, গোটা জাতি যখন রাজনৈতিক দিকনির্দেশনাহীন হয়ে...
জাতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষা নিট-এর প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষার্থী বিক্ষোভ দমনের ঘটনা ঘিরে ভারতের পার্লামেন্টে অচলাবস্থা তীব্র রূপ ধারণ করেছে। বুধবার (২২ জুলাই) বিরোধীদের আক্রমণ ও হট্টগোলের মুখে...
২০২৭ সালের জন্য বেসরকারি ব্যবস্থাপনায় হজের তিনটি আলাদা প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। এতে সর্বোচ্চ প্যাকেজ খরচ প্রায় আট লাখ টাকা এবং সর্বনিম্ন প্যাকেজ খরচ পাঁচ লাখ...
বিএনপি উন্নয়নের কথা বলে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছে এবং সংস্কারের কথা শুনলেই দলটির ‘গায়ে আগুন লেগে যায়’ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর