গাড়িচাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২১, ০১:০৬ পিএম

ঢাকা-আরিচা মহাসড়কে মানিকগঞ্জ বিসিক শিল্প নগরী এলাকায় গাড়িচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে।

শুক্রবার (১৭ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের নয়াডিঙ্গি এলাকার ঠান্ডু মিয়ার ছেলে হাবিবুর রহমান হাবু (৩৬) এবং মানিকগঞ্জ সদর রাজিবপুর এলাকার লাল চাঁন মিয়ার ছেলে আনোয়ার হোসেন (৩৫)।

আরও পড়ুন: নবীনগরে চেয়ারম্যান প্রার্থীর ওপর হামলা, নিহত এক

দুর্ঘটনায় নিহত আনোয়ার হোসেনের ভাই আব্দুল হামিদ বলেন, আনোয়ার হোসেন পেশায় একজন গরুর বেপারী। গরু বিক্রির টাকা নিয়ে মোটরসাইকেলযোগে মানিকগঞ্জ থেকে বাড়ি ফেরার পথে বিসিক শিল্পনগরীর এলাকায় গাড়িচাপায় আনোয়ারসহ দুই জন মারা যান।

গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, শুক্রবার রাতে অজ্ঞাত কোন গাড়ির চাপায় মোটরসাইকেল আরোহী দুইজন মারা যান। দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের মরদেহ উদ্ধার করে হাইওয়ে থানায় রাখা হয়েছে।


একাত্তর/এসজে

পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের তীব্রতায় যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পুকুরে পড়ে যায় এবং ট্রাকটি সড়কের ওপর উল্টে যায়।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর