জাতীয় মানবাধিকার কমিশনের সংবাদ সম্মেলন

'বিদ্যমান আইনে বাহিনীগুলোর গুম-খুন তদন্তের ক্ষমতা নেই'

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২১, ০৯:২১ পিএম

বিদ্যমান আইনে পুলিশ-র‌্যাবসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বহিনীর বিরুদ্ধে আনীত অভিযোগ তদন্তের ক্ষমতা নেই বলে দাবী জাতীয় মানবাধিকার কমিশনের। কমিশনের পক্ষ থেকে আইন সংশোধনের প্রস্তাব পাঠানো হয়েছে। আইন সংশোধন হলে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডসহ গুম-খুনের ঘটনা তদন্তের উদ্যোগ নেওয়া হবে বলে মনে করছে কমিশন।

রোববার (১৯ ডীসেম্বর) রাজধানীর কারওয়ান বাজারে কমিশন মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নাছিমা বেগম।

বর্তমান কমিশনের দুই বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে কমিশনের সার্বক্ষণিক সদস্য ড. কামাল উদ্দিন আহমেদ বলেন, পুলিশের মহাপরিদর্শকসহ (আইজিপি) র‌্যাবের ছয় কর্মকর্তার বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞার বিষয়টিতে রাজনৈতিক কোনো উদ্দেশ্য আছে কি-না তা দেখা হচ্ছে।

কমিশনের চেয়ারম্যান নাছিমা বেগম বলেন, বিদ্যমান আইনে গুম-খুনের বিষয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পর্কে সরকারের কাছে প্রতিবেদন চাওয়ার ক্ষমতা থাকলেও তদন্ত করার ক্ষমতা নেই। তাই আইন সংশোধনের সুপারিশ করা হয়েছে। আইন সংশোধন প্রস্তাব জাতীয় সংসদের আগামী অধিবেশনে তোলা হতে পারে।

আইন সংশোধন হলে জাতীয় তদন্ত কমিটি গঠনের পরিকল্পনার কথা তুলে ধরে নাছিমা বেগম বলেন, করোনাকালে নারীর প্রতি সহিংসতা বেড়ে যাওয়ায় একটি জাতীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিশনের পক্ষ থেকে দেশের ৬৪টি জেলার ডেপুটি কমিশনারকে মানবাধিকারসংক্রান্ত জেলাভিত্তিক কমিটি গঠনের জন্য চিঠি দেওয়া হয়েছে। এই কমিটি জেলা পর্যায়ে মানবাধিকার সংরক্ষণ ও মানবাধিকার লঙ্ঘনজনিত অভিযোগগুলো নিয়ে কাজ করবে। একইভাবে গুম-খুনের বিষয়ে কাজ করা যেতে পারে।

মার্কিন নিষেধাজ্ঞা সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কমিশন চেয়ারম্যান সুনির্দিষ্ট কিছু না জানালেও কমিশনের সদস্য ড. কামাল উদ্দিন আহমেদ বলেন, মানবাধিকার কমিশন কোনো ধরনের বিচারবহির্ভূত হত্যাকাণ্ড সমর্থন করে না। তবে অতীতে রাজনৈতিক উদ্দেশ্যে এ ধরনের নিষেধাজ্ঞা আরোপের অভিযোগ রয়েছে। এ ক্ষেত্রে তেমনটি আছে কি না- তা দেখা হচ্ছে। এ ছাড়া বিস্তারিত প্রতিবেদনও পাওয়া যায়নি। আমরা এ বিষয়ে ইউএন হিউম্যান রাইটস কাউন্সিলের চিঠির অপেক্ষায় আছি। 

চিঠি পাওয়ার পরই আনুষ্ঠানিক অবস্থান জানানো হবে বলে জানান তিনি।


একাত্তর/এআর

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থীকে নৃশংসভাবে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। রোববার, পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে...
জাতীয় আইনগত সহায়তা সংস্থার (লিগ্যাল এইড) মাধ্যমে সরকারি খরচায় ১৪ লাখ ১৮ হাজার ৮৪০ জনকে আইনি সহায়তা দেওয়া হয়েছে।
জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারপার্সন ও কমিশনারদের সঙ্গে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত রাজনৈতিক সংঘাত ও প্রাণহানির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় মানবাধিকার কমিশন।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, তারুণ্যের ক্ষমতায়ন মানেই বর্তমান সরকারের ক্ষমতায়ন। তরুণদের আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়ে তুলতে...
দেশের কোনো পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সংকট নেই বলে জানিয়েছে পেট্রোল পাম্প মালিকদের সংগঠন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
জাল টাকা সংক্রান্ত মামলার এক আসামি জামিনে মুক্ত হয়ে আদালতে হাজিরা দিতে এসে আবারও বিপুল পরিমাণ জাল টাকাসহ গ্রেপ্তার হয়েছেন। 
আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর