চুয়াডাঙ্গায় সর্বনিম্ন ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড

আপডেট : ২০ ডিসেম্বর ২০২১, ০৭:৪১ পিএম

চুয়াডাঙ্গায় সর্বনিম্ন ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

রোববার (১৯ ডিসেম্বর) চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১২ ডিগ্রি সেলসিয়াস তবে হঠাৎ করে সোমবার সকাল ৯টায় তাপমাত্রা কমে গেছে প্রায় ৫ ডিগ্রি সেলসিয়াস। এর ফলে উত্তরের হিমেল হাওয়ায় বেশি শীত অনুভূত হচ্ছে।

চুয়াডাঙ্গা প্রথম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষক সামাদুল ইসলাম একাত্তরকে জানান, গতকাল হঠাৎ করে তাপমাত্রা নেমে যাওয়ায় ও উত্তরের হিমেল হাওয়ায় জনজীবনে নেমে এসেছে দুর্ভোগ। প্রচণ্ড কনকনে ঠাণ্ডায় জবুথবু জেলার মানুষসহ সকল প্রাণীকুল। শীতে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে গরিব, অসহায়, ছিন্নমূল ও বস্তিবাসীকে।

শীতার্ত মানুষের মাঝে ইতোমধ্যেই চুয়াডাঙ্গা জেলা ও উপজেলা প্রশাসন এবং পৌরসভাসহ ইউনিয়ন পর্যায়ে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। তবে, অনেকেই দাবি করেছেন তারা কোনো সহায়তা পাননি।

আরও পড়ুন: মিয়ানমারে আবারো গণহত্যার প্রমাণ পেয়েছে বিবিসি

জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার জানান, ত্রাণ তহবিলে থাকা ২০ হাজার কম্বলের সাথে আরো তিন লাখ টাকার কম্বল কিনে মোট ২১ হাজার ৬৫০ পিচ কম্বল বিতরণ করা হয়েছে। এছাড়াও দুর্যোগ মন্ত্রণালয়ের পক্ষ থেকে শীঘ্রই শীতার্তদের কম্বল কেনার জন্য প্রতিটি উপজেলায় ৭ লাখ করে টাকা বরাদ্দ দেওয়া হবে।


একাত্তর/আরএ

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গোয়ালপাড়া গ্রামের আলোচিত স্কুলছাত্রী মরিয়ম খাতুনকে (১০) ধর্ষণ ও হত্যার দায়ে একমাত্র আসামি আবুল হোসেন ওরফে ফটিককে (৪০) মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে দুই লাখ...
চুয়াডাঙ্গার দর্শনা বারাদী সীমান্ত অবৈধভাবে অতিক্রমের সময় নারী ও শিশুসহ ১০ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ে মাঠের পর মাঠ ফলন্ত কলা, পেঁপে ও ধান মাটিতে লুটিয়ে পড়েছে। কৃষকদের দাবি অনুযায়ী, প্রায় ৫০ হেক্টর জমির ফসল...
চুয়াডাঙ্গায় অবৈধভাবে খোলা বাজারে বিক্রির উদ্দেশে আনা ৯ হাজার লিটার জ্বালানি তেলসহ (অকটেন ও পেট্রল) চারজনকে আটক করেছে পুলিশ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 
মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর