পৌর মেয়রের পদ হারালেন পলাতক শাহনেওয়াজ

আপডেট : ২১ ডিসেম্বর ২০২১, ১২:২৮ পিএম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে বিজয় দিবসের অনুষ্ঠানে লাঞ্ছিত করার অভিযোগে দলীয় সদস্য পদ থেকে বরখাস্ত হওয়ার পর এবার পৌর মেয়রের পদ থেকেও সাময়িকভাবে বরখাস্ত হলেন শাহনেওয়াজ শাহানশাহ। 

দেওয়ানগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা মেহের উল্লাহকে বিজয় দিবসের অনুষ্ঠানে শারিরীকভাবে লাঞ্চিত করায় মঙ্গলবার (২১ ডিসেম্বর) দেওয়ানগঞ্জের মেয়র শাহনেওয়াজ শাহানশাহকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এর আগে রোববার রাতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিবৃতিতে তাকে দল থেকেও বহিষ্কার করা হয়। 

প্রসঙ্গত, ১৬ ডিসেম্বর বিজয় দিবসের অনুষ্ঠানে পৌর মেয়র শাহনেওয়াজ শাহানশাহ প্রকাশ্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মেহের উল্লাহকে চড় থাপ্পড় ও অশালীনভাষায় গালিগালাজ করে লাঞ্ছিত করেন। এ ঘটনায় মেয়রের বিরুদ্ধে ভুক্তভোগী ওই মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেওয়ানগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা দায়েরের পর থেকে মেয়র শাহনেওয়াজ শাহানশাহ পলাতক রয়েছেন।


একাত্তর/এসএ

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালসহ কয়েকটি স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে অভিযুক্ত পিরোজপুর টাউন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নির্মল চন্দ্র ভদ্রকে সাময়িক বরখাস্ত করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ।
নির্বাচনের প্রায় সাড়ে তিন বছর পর নির্বাচনী ট্রাইব্যুনালের রায়ে নির্বাচিত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র শাহাদাত হোসেন শপথ নিয়েছেন।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে ফেসবুকে বিরূপ মন্তব্য করায় ঝালকাঠি সদর উপজেলা পরিষদের সাঁট গোপনীয় সহকারী (সিএ) এসএম মনিরুজ্জামানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর