করোনা: ২৪ ঘণ্টায় মৃত্যুর সঙ্গে বাড়লো শনাক্ত

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২১, ০৯:০০ পিএম

করোনার ঊর্ধ্বমুখী গ্রাফ নতুন এক শঙ্কার ইঙ্গিত দিয়ে চলেছে প্রায় প্রতিদিন। গত ২৪ ঘণ্টায়ও এর ব্যতিক্রম হয়নি। এদিন করোনায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। এনিয়ে করোনায় দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২৮ হাজার ৫৪ জন।

এদিন অ্যান্টিজেনসহ ১৯ হাজার ৬২৪টি নমুনা পরীক্ষা করে নতুন করে করোনা হয়েছেন আরও ৩৮২ জন। দৈনিক শনাক্তের হার এক দশমিক ৯৫।

এর আগে গতকাল বুধবার করোনায় এক জনের মৃত্যু ও ৩৫২ জন শনাক্তের খবর জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, দেশে মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা ১৫ লাখ ৮২ হাজার ৩৬৮। মোট শনাক্তের গড় ১৩.৯৫।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ৩১২ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৬ হাজার ৬৬৪ জন। প্রতি একশ জন শনাক্তের বিপরীতে সুস্থতার হার ৯৭.৭৪।

এদিন করোনায় মারা যাওয়া দুইজনই পুরুষ। তাদের বয়স যথাক্রমে ৪১ থেকে ৬০ এর মধ্যে। মৃতদের একজন ঢাকা ও একজন খুলনা বিভাগে। তাদের একজন সরকারি হাসপাতালে ও অন্যজন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

আরও পড়ুন: মাকে কুপিয়ে হত্যা মামলায় দেড় বছর পর ছেলে গ্রেপ্তার

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। চলতি বছরের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যু হয়।


একাত্তর/এসি

মহামারি করোনাভাইরাস ভ্যাকসিনের প্রথম ডোজ নেওয়ার পর থেকে নানা উপসর্গ নিয়ে ৩২ মাস ধরে একাত্তর টেলিভিশনের বাগেরহাটের নিজস্ব প্রতিবেদক বিষ্ণু প্রসাদ চক্রবর্ত্তী এখনও অসুস্থ।
২৪ ঘণ্টায় দেশে ১৭ করোনা রোগী শনাক্ত হয়েছে। রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে এক দশমিক ২৮ শতাংশে।গতদিন ২৬ রোগী শনাক্তের তথ্য দিয়েছিলো স্বাস্থ্য অধিদপ্তর। হার ছিলো ২ দশমিক ৪৬ শতাংশ।বৃহস্পতিবার বিকেলে...
২৪ ঘণ্টায় দেশে ২৬ করোনা রোগী শনাক্ত হয়েছে। রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে দুই দশমিক ৪৬ শতাংশে।গতদিন ৩৭ রোগী শনাক্তের তথ্য দিয়েছিলো স্বাস্থ্য অধিদপ্তর। হার ছিলো ২ দশমিক ০১ শতাংশ।বুধবার বিকেলে স্বাস্থ্য...
২৪ ঘণ্টায় দেশে ৪৩ করোনা রোগী শনাক্ত হয়েছে। রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে দুই দশমিক ০৯ শতাংশে।গতদিন ২৮ রোগী শনাক্তের তথ্য দিয়েছিলো স্বাস্থ্য অধিদপ্তর। হার ছিলো ১ দশমিক ৭৯ শতাংশ।সোমবার বিকেলে স্বাস্থ্য...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। এ খাতের বিকাশ দেশের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
দেশে নতুন বিভাজনের রাজনীতি তৈরির চেষ্টা করা হচ্ছে এমন অভিযোগ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সরকারের ‘বাংলাদেশ ফার্স্ট’ বা ‘সবার আগে বাংলাদেশ’ নীতিই দেশের বৈদেশিক সম্পর্ক পরিচালনার মূল চালিকাশক্তি হিসেবে কাজ করবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
পেন্টাগনের আনুষ্ঠানিক তথ্যভাণ্ডারে হতাহতের সংখ্যা এখনও কম দেখানো হচ্ছে। তথ্য হালনাগাদে বিলম্বের কারণেই এই পার্থক্য তৈরি হয়েছে বলে দাবি মার্কিন প্রতিরক্ষা দপ্তরের।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর